Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ডেঙ্গু দমনে তিন দিনের কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ
জাতীয় স্লাইডার

ডেঙ্গু দমনে তিন দিনের কর্মসূচি ঘোষণা করলো আওয়ামী লীগ

By জুমবাংলা নিউজ ডেস্কজুলাই 29, 2019Updated:জুলাই 29, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগ ডেঙ্গু নিয়ন্ত্রণে তিন দিনব্যাপী জনসচেতনতামূলক কর্সসূচি পালন করবে।

Advertisement

তিনি বলেন, আগামী ৩১ জুলাই থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এই কর্মসূচিতে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে এবং লিফলেট বিতরণ করা হবে।

কাদের আরো বলেন, ‘সরকার ডেঙ্গু প্রতিরোধ এবং বন্যাকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে। এই চ্যালেঞ্জ অনতিক্রম্য নয়। আমরা সমন্বিতভাবে চেষ্টা করে ডেঙ্গু প্রতিরোধ করবো এবং বন্যার ক্ষয়ক্ষতি কমিয়ে আনবো।’

ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমন্ডলীর সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, তথ্য ও গবেষণা সম্পাদক এডভোকেট আফজাল হোসেন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আব্দুস সবুর, উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম ও উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়–য়া প্রমূখ উপস্থিত ছিলেন।

ওবায়দুল কাদের জানান, ‘লন্ডনে চিকিৎসাধীন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কলের মাধ্যমে আজকের এ সভায় যোগ দেন। তিনি প্রায় ২৫ মিনিট দলীয় নেতাদের সঙ্গে সামগ্রিক বিষয়ে আলোচনা করেন।’

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা লন্ডন থেকে ডেঙ্গু দমনে সার্বক্ষণিকভাবে প্রতিটি বিষয়ে দিক নির্দেশনা দিচ্ছেন। সরকার সমন্বিতভাবে ডেঙ্গু দমনে কাজ করে যাচ্ছে।

ডেঙ্গু মোকাবেলায় দুই সিটি কর্পোরেশনে মেয়রের আন্তরিকতার বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা এখন কাজ করছে। আমাদের প্রধানমন্ত্রী সিটি কর্পোরেশনের মেয়র, স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে প্রতিনিয়ত কথা বলছেন।’

যেকোনও বিষয়ে প্রধানমন্ত্রী কথা না বলা পর্যন্ত প্রশাসন নিষ্ক্রিয় থাকে এমন অভিযোগের জবাবে কাদের বলেন, ‘দেশে যেকোনও জরুরি বিষয়ে প্রধানমন্ত্রী কথা বলেন, এবারও বলেছেন। এটাই স্বাভাবিক। তার কথা সবাইকে উৎসাহিত করে।’

উপজেলা নির্বাচনে বিদ্রোহীদের এবং বিদ্রোহে মদতদাতাদের শোকজ, দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত বলবৎ আছে বলে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কাদের বলেন, ‘বন্যার কারণে আমরা যাচাই বাছাইয়ের জন্য সময় নিচ্ছি। প্রক্রিয়াটা কোনোভাবেই স্থগিত বা বাদ হচ্ছে না। এটা প্রক্রিয়াধীন আছে, প্রক্রিয়া শেষ হলে আমরা ইমপ্লিমেনটেশনে যাবো।’

ফেরিঘাটে উপসচিবের গাড়ির জন্য ফেরি আটকে রাখায় এক কিশোরের মৃত্যুর ঘটনায় সরকারের প্রতিক্রিয়া জানতে চাইলে ওবায়দুল কাদের বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা যতদিন ক্ষমতায় আছেন যে যত ক্ষমতাশালী কিংবা প্রভাবশালী হোন না কেন, সে আমাদের দলের হোক বা সরকারের হোক, কেউ অন্যায় করে পার পাবেন না। প্রত্যেকটা বিষয়ে তদন্ত হচ্ছে, খতিয়ে দেখা হচ্ছে। যদি কেউ অন্যায় করেন, তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।’

এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে দলের সম্পাদকমন্ডলীর এক সভা অনুষ্ঠিত হয়। সূত্র: বাসস

 

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

জুন 15, 2026
বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

জুন 15, 2026
শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

জুন 15, 2026
Latest News
জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

বিমানমন্ত্রী

২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা ফ্লাইট চালু : বিমানমন্ত্রী

প্রধানমন্ত্রী

তোষামোদ নয়, জনগণের সামনে সত্যকে তুলে ধরতে হবে : প্রধানমন্ত্রী

BUS-Terminal

তিন বাস টার্মিনাল যাচ্ছে ঢাকার বাইরে, কোনটি কোথায়

পুলিশ

নিজের বাবাকে হানি ট্র্যাপে ফেলে হত্যা, চাঞ্চল্যকর তথ্য দিলো পুলিশ!

Ad Din

কোটি টাকা নিয়ে ঘুরেনি কেউ, আপিল করবে আদ্-দ্বীন কর্তৃপক্ষ

প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa