Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ডেঙ্গু দমনে সকলের আন্তরিকতা ও সহযোগিতা দরকার : সেতুমন্ত্রীর
জাতীয় স্লাইডার

ডেঙ্গু দমনে সকলের আন্তরিকতা ও সহযোগিতা দরকার : সেতুমন্ত্রীর

By Protik Hossainআগস্ট 4, 2019Updated:আগস্ট 4, 20192 Mins Read

Advertisement
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশের প্রতিটি মানুষকে ডেঙ্গুমুক্ত না করা পর্যন্ত আওয়ামী লীগের সকল নেতাকর্মী ডেঙ্গুবিরোধী অভিযানে মাঠে থাকবে বলে জানিয়েছেন দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সিদ্ধান্ত নিয়েছি, যতদিন না ভয়ংকর এডিস মশা নিয়ন্ত্রণে না আসবে, যতদিন পর্যন্ত আমরা প্রাণঘাতি ডেঙ্গু জ্বর থেকে মানুষকে রক্ষা করতে না পারব ততদিন পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।

আজ রবিবার রাজধানীর শান্তিনগর মোড়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উদ্যোগে ডেঙ্গু নিধন অভিযান কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ডেঙ্গু মোকাবিলা করতে প্রতিটি ঘরের আঙ্গিনা পরিষ্কার রাখতে হবে। সেজন্য প্রতিটি মানুষের আন্তরিকতা ও সহযোগিতা দরকার।

ডেঙ্গু মুক্ত ও এডিস মশা নিধনে দুই সিটি করপোরশনের মেয়র, স্বাস্থ্যমন্ত্রী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়কে সমন্বিতভাবে কাজ করার অনুরোধ জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমি আপনাদেরকে অনুরোধ করব, আপনারা যা বলবেন, একত্রে বসে সমন্বিতভাবে ঠিক করে নেবেন। কি বক্তব্য, কোনদিন কি হচ্ছে, এটা আপনারা জনগণকে জানাবেন। এমন কোনো বিষয়ে একেক জন একেক রকম বলবেন না, যাতে করে জনমনে আতঙ্কের সৃষ্টি হয়, বিভ্রান্তির সৃষ্টি হয়।

ঢাকা সিটি করপোরেশনসহ মন্ত্রণালয় সংশ্লিষ্টদের উদ্দেশ্যে ওবায়দুল কাদের বলেন, কার্যকর ওষুধের জন্য দুই সিটি করপোরেশন চেষ্টা করছে। আমরা আশা করছি, অনতিবিলম্বে এতো বেশি পরীক্ষা-নিরীক্ষায় না গিয়ে এখন এডিস মশার যে বিস্তার ঘটেছে তা প্রতিরোধে তাৎক্ষণিক যা যা করণীয় আপনাদের করতে হবে।

একটা মহল ডেঙ্গু নিয়ে আতঙ্ক ছড়াচ্ছে দাবি করে সেতুমন্ত্রী বলেন, যাতে ঈদের সময় মানুষ বাড়ি-ঘরে না যায়। এজন্য তারা আতঙ্ক ছড়াচ্ছে। মানুষ কেন বাড়ি-ঘরে যাবে না! সবার ইচ্ছা আছে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজনের সঙ্গে ঈদ উৎযাপন করার। সবাই যাবেন তবে সর্তক থাকবেন। এটাই হলো আমাদের অনুরোধ, সর্তক থাকবেন। কারো জ্বর হলে রক্ত পরীক্ষা করে বাড়ি যাবেন, তা নাহলে বড় ধরনের বিপদের আশঙ্কা থাকতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও স্থানীয় সংসদ সদস্য রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কার্যনির্বাহী সদস্য মির্জা আজম ও এস এম কামাল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারন সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Protik Hossain
  • Facebook
  • X (Twitter)

Related Posts
মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

জুন 13, 2026
zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

জুন 13, 2026
Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

জুন 13, 2026
Latest News
মাথাপিছু আয়

দেশের মানুষের মাথাপিছু আয় ৩ লাখ ৬৮ হাজার টাকা

zaima-rahman

বার কাউন্সিলের এমসিকিউতে উত্তীর্ণ জাইমা রহমান

Moin

বিএনপি সরকার দেশকে আবারও সম্মানজনক জায়গায় নিয়ে যাবে : মঈন খান

ব্রাজিল

ব্রাজিল খেললেই অর্ধেক ভাড়া, আলমগীরের উদ্যোগে গ্রামজুড়ে উৎসবের আমেজ

গভর্নর

ঋণখেলাপি অভিযোগের ব্যাখ্যা দিলেন গভর্নর

Rain

ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টিবলয়, ৪ বিভাগে থাকবে বেশি সক্রিয়

তিতাস

সারাদেশে গ্যাস নিয়ে দুঃসংবাদ দিল তিতাস

বৃত্তি

আগামী ৭ কার্যদিবসের মধ্যে প্রকাশ হতে পারে প্রাথমিক বৃত্তির ফল

প্রধানমন্ত্রী তারেক রহমান

বিএনপির রাজনীতি মানুষের জন্য: প্রধানমন্ত্রী

বন্ধ

মেট্রোরেলের ট্র্যাকে বিড়াল, হঠাৎ বন্ধ ট্রেন চলাচল

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa