জুমবাংলা ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া ডেঙ্গু নিয়ে দেশে রাজনীতি না করার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। খবর ইউএনবি’র।

Advertisement

তিনি বলেন, ডেঙ্গু এখন বৈশ্বিক সমস্যা। সারা বিশ্বে ডেঙ্গুতে মানুষ আক্রান্ত। ফিলিপাইনের মতো দেশে এক লাখ ২০ হাজার লোক আক্রান্ত হয়েছেন। পাঁচ শ মারা গেছেন। সেখানে সবাই ঐক্যবদ্ধ হয়েছেন। নিকারাগুয়াতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।

শনিবার ভোলা জেলা পরিষদ হলরুমে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য রক্তদান কর্মসূচি উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সংসদ সদস্য তোফায়েল এসব কথা বলেন।

সাবেক এ বাণিজ্যমন্ত্রী বলেন, ‘আমরা ডেঙ্গুকে যাতে রাজনীতি হিসাবে ব্যবহার না করি। এটা একটা মানবিক সমস্যা। প্রত্যেককে এগিয়ে আসতে হবে। কাউকে দোষারোপ করে কোনো লাভ নেই।’

রাজধানী ঢাকায় আগেই পরিচ্ছন্নতা শুরু করা উচিত ছিল জানিয়ে তিনি বলেন, ‘রাজনীতি না করে আসুন সবাই ঐক্যবদ্ধ হয়ে যে ডেঙ্গু সমস্যা দেখা দিয়েছে তা মোকাবিলা করি। এটিই হবে আমাদের জন্য সবচেয়ে উত্তম পথ।’

শুধু বাংলাদেশ নয়, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভারতসহ পৃথিবীর অনেক দেশ ডেঙ্গুতে আক্রান্ত বলে উল্লেখ করেন তিনি।

ভোলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক ও সদর উপজেলা চেয়ারম্যান মো. মোশারেফ হোসেন।

এ সময় রেডক্রিসেন্ট সোসাইটির কর্মীরা স্বেচ্ছায় ডেঙ্গু আক্রান্তদের জন্য রক্ত দেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.