জুমবাংলা ডেস্ক : সারাদেশে ডেঙ্গু পরিস্থিতি আগের চেয়ে ভালো বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তবে পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক মাস সময় লাগবে বলেও মনে করেন তিনি।

Advertisement
পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, সবার প্রচেষ্টা এবং সচেতনতার কারণে ডেঙ্গু আক্রান্তের হার কমেছে। যার যার বাড়ি আর আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করলেই দ্রুত এটি নির্মূল হয়ে যাবে।
তবে কবে নাগাদ ডেঙ্গুর ভয়াবহতা থেকে দেশবাসী রক্ষা পাবে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা নিয়ে সবাই কাজ করছে। পরিস্থিতি স্বাভাবিক হতে আরও কয়েক মাস সময় লাগবে।
ঈদের সময় সরকারি হাসপাতালের মতো বেসরকারি হাসপাতালেও ডেঙ্গু চিকিৎসাসেবা অব্যাহত রাখার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



