Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ডেঙ্গু মোকাবিলায় আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব : কাদের
জাতীয় স্লাইডার

ডেঙ্গু মোকাবিলায় আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব : কাদের

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 31, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এডিস মশা এমন শক্তিশালী কিছু নয় যে আমরা প্রতিরোধ করতে পারবো না। ডেঙ্গু মোকাবিলায় আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব।

ডেঙ্গু মোকাবিলায় আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব : কাদের
ফাইল ছবি
Advertisement

তিনি আজ রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ের পাশে ধানমন্ডি খালে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধে দলের তিন দিন ব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান কর্মসূচির উদ্বোধনকালে একথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘এডিস মশা এমন শক্তিশালী কিছু নয় যে, আমরা প্রতিরোধ করতে পারবো না, বিজয়ী হতে পারবো না। আমরা ইনশাআল্লাহ বিজয়ী হব।’

তিনি বলেন, ‘এই কর্মকান্ড নিয়ে প্রশ্ন না করে আসুন, আমরা একযোগে কাজ করি। অ্যাকশন প্রোগ্রাম একটি কঠিন চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জ মোকাবিলায় সবারই দায়িত্ব আছে। আসুন, আমরা একযোগে এ কর্মসূচিকে সফল করে তুলি।’

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা ভয়ঙ্কর ডেঙ্গু মশার বিস্তাররোধকে চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। শেখ হাসিনার নির্দেশে পরিচ্ছন্ন ডেঙ্গুমুক্ত বাংলাদেশ। আমরা সেটি সফল করার জন্য কাজ করছি। আমরা ভাষণে বিশ্বাস করি না। সারা বাংলাদেশের সব সিটি করপোরেশন, জেলা, উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড পর্যায়ে তিন দিনব্যাপী এ কর্মসূচি চলবে।’

ওবায়দুল কাদের বলেন, ‘বৃষ্টিমুখর পরিবেশের মধ্যেও আমাদের দলের সব নেতারা এখানে সমবেত হয়েছেন। আমরা মশক নিধন কর্মসূচি পালন করছি। আমাদের নেতা-কর্মীরা ঢাকা সিটির প্রত্যেক ওয়ার্ডে ওয়ার্ডে এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এ কর্মসূচির মূল প্রতিপাদ্য হচ্ছে সচেতনতামূলক।’

ওবায়দুল কাদের জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা আপনাদের বাসস্থান ও আশপাশের জায়গাকে পরিষ্কার করুন। ডেঙ্গু মশা যেসব জায়গায় বিস্তার লাভ করতে পারে, সেসব জায়গাকে টার্গেট করে আমাদের এগিয়ে যেতে হবে।

তিনি বলেন, পরিচ্ছন্নতা অভিযান শুধু এই নগরীতেই নয়, সারা বাংলাদেশে আমরা পরিচালিত করবো। বাংলাদেশের জনগণকে সঙ্গে নিয়ে আমরা অ্যাকশন প্রোগ্রামে থাকবো।’

চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা চিকিৎসকদের আহ্বান জানাচ্ছি, এটার জন্যে নামমাত্র ১০০ টাকা নিয়ে আপনারা চিকিৎসা করবেন। অনেক মানুষের পক্ষে ৫০০ টাকা, ১০০০ টাকা দিয়ে এ রোগের জন্য রক্ত পরীক্ষা করা সম্ভব নয়।

তিনি বলেন, ‘তাই আমি ডাক্তারদের আহ্বান জানাবো, মানবতার স্বার্থে নামমাত্র পয়সা কিংবা বিনা পয়সায় চিকিৎসা সেবা দিন। সারা বাংলাদেশের ‘স্বাচিপ’ বিনা পয়সায় রক্ত পরীক্ষা করবে, বিএমএ’ও এই কাজটি করবে। এটা মানবতার স্বার্থে কাজ। সবাই মিলে আমরা ডেঙ্গু প্রতিরোধ করবো।’

এ সময় আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, ড. আব্দুর রাজ্জাক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুর রহমান, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বিএম মোজাম্মেল হক, বাহাউদ্দিন নাসিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আব্দুস সবুর, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দি, তথ্য গবেষণা সম্পাদক আফজাল হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য মারুফা আক্তার পপি। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

July 7, 2026
মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

July 7, 2026
Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

July 7, 2026

Latest News

এইচএসসি পরীক্ষার্থী

১৬ জেলায় বন্যার শঙ্কা, এইচএসসি পরীক্ষার্থীদের যে বার্তা দিলো আন্তঃশিক্ষা বোর্ড

মোফা বাবু

২৪ ঘণ্টার আগেই মুক্তি মিলল মোফা বাবুর, লাখ টাকার ‘ম্যানেজ’ নিয়ে উঠছে প্রশ্ন

Saver

সাভারে এনসিপির সমাবেশস্থলে বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ২

Bonna

বন্যা পরিস্থিতি : ৬৪ জেলায় পৌঁছেছে ত্রাণ

বজ্রবৃষ্টিসহ ঝড়

দেশের ১২ জেলার ওপর দিয়ে রাত ১টার মধ্যে বজ্রবৃষ্টিসহ ঝড়ের সম্ভাবনা

Bonna

৩৮ নদীতে বেড়েছে পানি, ১৬ জেলায় বন্যার শঙ্কা

Minister

পাঁচ বছরের বেশি পুরনো মামলা দ্রুত নিষ্পত্তির উদ্যোগ

জেট ফুয়েলের দাম

আরও কমলো জেট ফুয়েলের দাম

জাতীয় জাদুঘর

প্রধানমন্ত্রীর উপহার পাওয়া মেসির সই করা জার্সি জাতীয় জাদুঘরে

মালয়েশিয়ার শ্রমবাজার

বাংলাদেশি শ্রমিকদের জন্য খুলল মালয়েশিয়ার শ্রমবাজার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa