Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম
খেলাধুলা ফুটবল

ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

By Saiful IslamJune 18, 20212 Mins Read

ডেনমার্ককে হারিয়ে শেষ ষোলোয় বেলজিয়াম

Advertisement
স্পোর্টস ডেস্ক : ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে ডেনমার্ককে ২-১ গোলে হারিয়েছে বেলজিয়াম। এরইসঙ্গে টানা দুই জয়ে এক ম্যাচ বাকি থাকতে আসরটির শেষ ষোলো নিশ্চিত করল ফিফার শীর্ষ দেশটি।

এ ম্যাচে ইনজুরি থেকে ফিরেই নায়ক বনে যান কেভিন ডি ব্রুইনা। দল শুরুতে পিছিয়ে পড়ার পরও একটি গোলে সহায়তা করে নিজে একটি গোল করে জয় নিশ্চিত করেন।

এ ম্যাচে ডেনিশ ফুটবলার ক্রিস্তিয়ান এরিকসেনের সম্মান ও সমর্থনে ১০ মিনিটে গ্যালারিতে উপস্থিত সব দর্শক একসঙ্গে দাঁড়িয়ে হাততালি দিতে থাকে। গত শনিবার এই মাঠেই ডেনমার্ক-ফিনল্যান্ড ম্যাচের ৪৩তম মিনিটে কার্ডিয়াক অ্যারস্টে মাঠে লুটিয়ে পড়েন। মাঠে দীর্ঘক্ষণ চিকিৎসা দেওয়ার পর তাকে হাসপাতালে নেওয়া হয়। অবশ্য তিনি এখন সুস্থ আছেন।

বৃহস্পতিবার কোপেনহেগেনের পারকেন স্টেডিয়ামে অবশ্য ম্যাচের একেবারে শুরুতেই পিছিয়ে পড়ে বেলজিয়াম। দলটির জেসন দেনায়ের ভুলে গোলটি হজম করে তারা। তার ভুল পাসে প্রতিপক্ষের পিয়ের-এমিলে হোয়বিয়ের্গ বল পেলে তিনি পাস দেন ইউসুফ পোলসেনকে। লাইপজিগের এই ফরোয়ার্ড বল নিয়ন্ত্রণে নিয়ে ডি-বক্সে ঢুকে কোনাকুনি শটে দলকে লিড এনে দেন ।

প্রথমার্ধে আরও বেশকিছু সুযোগ তৈরি করে ডেনমার্ক। তবে সেখান থেকে গোল আদায় করে নিতে পারেনি। অপরদিকে বেশ ভুগতে দেখা যায় বেলজিয়ামকে। এ সময় উল্লেখ যোগ্য কোনো আক্রমণ রচনা করতে পারেনি তারা।

অবশ্য বিরতির পর স্বরূপে ফেরে বেলজিয়াম। এরই ধারাবাহিকতায় ৫৪তম মিনিটে সমতায় ফেরে দলটি। রোমেলু লুকাকুর পাস থেকে দেন কেভিন ডে ব্রুইনেকে। চোট কাটিয়ে ফেরা এই মিডফিল্ডার তোরগান হ্যাজার্ডের দিকে বল বাড়িয়ে দেন। আর ফাঁকায় বল পেয়ে বাকি কাজ সারতে কোনো সমস্যা হয়নি হ্যাজার্ডের।

পরে ৭০তম মিনিটে ডি ব্রুইনার গোলেই জয় নিশ্চিত করে বেলজিয়াম। সতীর্থের পাস থেকে ২০ গজ দূর থেকে দারুণ এক জোরালো শটে ঠিকানা খুঁজে নেন এই ম্যানচেস্টার সিটির মিডফিল্ডার।

এর আগে নিজেদের প্রথম ম্যাচে রাশিয়াকে ৩-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছিল বেলজিয়াম। তবে টানা দ্বিতীয় হারে পরের রাউন্ডে ওঠার পথটা ভীষণ কঠিন হয়ে পড়ল ডেনমার্কের।

আগামী সোমবার নিজেদের শেষ ম্যাচে ফিনল্যান্ডের বিপক্ষে খেলবে বেলজিয়াম। রাশিয়া ও ডেনমার্ক একই দিন মুখোমুখি হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
নেইমার

৯০ মিনিট খেলার জন্য ফিট নেইমার, আনচেলত্তি কতক্ষণ খেলাবেন?

July 5, 2026
Cat

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কে, জানালো ‘জ্যোতিষী’ বিড়াল

July 5, 2026
নরওয়ে কোচ

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

July 5, 2026

Latest News

নেইমার

৯০ মিনিট খেলার জন্য ফিট নেইমার, আনচেলত্তি কতক্ষণ খেলাবেন?

Cat

ব্রাজিল-নরওয়ে ম্যাচ জিতবে কে, জানালো ‘জ্যোতিষী’ বিড়াল

নরওয়ে কোচ

ব্রাজিলকে বড় মাপের দল মনে করেন না নরওয়ে কোচ

বিশ্বকাপে খেলা

বিশ্বকাপে খেলার আড়ালে মানসিক চাপ, যা বলছেন বিজ্ঞানীরা

স্মরণীয় বিশ্বকাপ

স্মরণীয় বিশ্বকাপ শেষে ভোজিনিয়ার আবেগঘন বার্তা

কেপ ভার্দে

‘এখন কেউ বলবে না, কেপ ভার্দে কোথায়’

ফিফা সভাপতি

‘আর্জেন্টিনার খেলা দেখে টেনশন হচ্ছিল’ বলার পর নিজেকে নিরপেক্ষ দাবি ফিফা সভাপতির

মেসি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

মেসি

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি

Messi

কেপ ভার্দের ফুটবলারদের নিয়ে মেসির মজার মন্তব্য

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa