মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘‘ইরানের সামরিক সম্পদ ও নেতৃত্ব ‘ফুরিয়ে গেছে’। তারা কথা বলতে চায়। আমি বলেছি, ‘এখন অনেক দেরি’ হয়ে গেছে।’’ খবর আল-জাজিরা ও টাইমস অব ইসরায়েলের।

মঙ্গলবার (৩ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ কথা জানান।
ট্রাম্প লিখেন, তাদের বিমান প্রতিরক্ষা, এয়ার ফোর্স, নৌবাহিনী দুর্বল হয়ে গেছে এবং নেতৃত্ব শেষ হয়ে গেছে। তারা কথা বলতে চায়। আমি বলেছি ‘এখন অনেক দেরি’ হয়ে গেছে।
সামরিক অভিযানের মধ্যেই গত রোববার ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের নেতাদের অনুরোধে তিনি ‘আলোচনা করবেন’। পাশাপাশি ট্রাম্প ইরানের জনগণকে সরকার উৎখাতের আহ্বানও জানিয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


