Advertisement
জুমবাংলা ডেস্ক : ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের বলে মন্তব্য করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি এবং তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, ডোম জনগোষ্ঠীর দীর্ঘদিনের অনেক বঞ্চনা রয়েছে। আমরা আপনাদের কথা শুনব, আপনাদের জন্য কাজ করতে চাই। ডোম জনগোষ্ঠীর সার্বিক নিরাপত্তার দায়িত্ব সরকারের।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাজধানীর সূত্রাপুরের পোস্তগোলা শ্মশান ঘাটে একতা ডোম সমাজ যুব পূজা কমিটি আয়োজিত দুর্গাপূজা উপলক্ষে আয়োজিত সভায় তিনি এমন মন্তব্য করেন।

উপদেষ্টা বলেন, আমাদের দেশে নানা ধর্ম বর্ণের জনগোষ্ঠী রয়েছে। সবার অধিকার নিশ্চিত করার মাধ্যমে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার স্বপ্ন আমরা দেখছি। গত ৫০ বছরে আমাদের মধ্যে অনেক ভেদাভেদ, বৈষম্য, বঞ্চনা তৈরি হয়েছে। আমরা চাই সামনের দিনগুলোতে সকল বৈষম্য, বঞ্চনা, ভেদাভেদ দূর করে সমমর্যাদার বাংলাদেশ গড়ে তুলতে যেখানে সকলের নাগরিক অধিকার থাকবে। দিনশেষে দেশটা আমাদের সকলের, এদেশে আমরা মিলেমিশে থাকবো। ফলে আমাদের প্রতিবেশী বিভিন্ন সম্প্রদায়ের যে জনগোষ্ঠী রয়েছে তাদের সুবিধা অসুবিধা দেখা আমাদের সকলেরই কর্তব্য।

এসময় ডোম জনগোষ্ঠীসহ দেশের সকল সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানিয়ে উপস্থিত ডোম সম্প্রদায়ের জনগণকে মিষ্টিমুখ করান উপদেষ্টা। আলোচনা সভায় ডোম জনগোষ্ঠীর স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.