জনপ্রিয় কণ্ঠশিল্পী রবি চৌধুরী এবং ডলি সায়ন্তনীর দীর্ঘ বছরের পুরোনো বিচ্ছেদ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সম্প্রতি একটি পডকাস্টে অংশ নিয়ে রবি চৌধুরী তাদের দাম্পত্য জীবনের টানাপোড়েন এবং বিচ্ছেদের নেপথ্যের কারণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। অন্যদিকে, বিষয়টিকে ‘উদ্দেশ্যমূলক বিভ্রান্তি’ বলে উড়িয়ে দিয়েছেন ডলি সায়ন্তনী।

রবি চৌধুরী জানান, কোরিয়া থাকাকালীন বিপ্লব নামে এক ব্যক্তির সঙ্গে তাদের পরিচয় হয়, যিনি তাদের গাড়ি চালাতেন। রবির দাবি, ডলি পরবর্তীতে সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। তিনি আরও জানান, ডলির ফোনে ‘দুলাভাই’ নামে একটি নম্বর সেভ করা ছিল যা নিয়ে তার মনে সন্দেহ জাগে। বিষয়টি নিশ্চিত হতে ডলির বড় ভাই বাদশা বুলবুলকে ডেকে নম্বরটি যাচাই করালে জানা যায়, ওই নামে তাদের কোনো দুলাভাই নেই। রবি জানান, বিশ্বাসভঙ্গের এই ঘটনা জানার পরই তিনি বিচ্ছেদের চূড়ান্ত সিদ্ধান্ত নেন। তার দাবি, বিষয়টি ধামাচাপা দিতে ডলি তখন বিপ্লবকে ‘ভাগিনা’ পরিচয় দিলেও পরে ওই ব্যক্তির গ্রাম ‘ফুলজানি’তে ডলির যাতায়াত রবির সন্দেহকে সত্য প্রমাণিত করেছে।
আরও পড়ুনঃ
সাবেক স্বামীর এমন মন্তব্যের প্রেক্ষিতে ডলি সায়ন্তনী সামাজিক মাধ্যমে তার অবস্থান পরিষ্কার করেছেন। তিনি বলেন, “বিচ্ছেদের পর সেই সময়েই আমি প্রেস কনফারেন্স করে বিস্তারিত বলে দিয়েছিলাম। এত বছর পর এসব নিয়ে উদ্দেশ্যমূলক বিভ্রান্তি তৈরির কোনো সুযোগ নেই।” বর্তমান পবিত্র রমজান মাসের কথা উল্লেখ করে তিনি সবাইকে সংযম ও পবিত্রতা রক্ষার আহ্বান জানান।
বিচ্ছেদের বহু বছর পেরিয়ে গেলেও দুই তারকার এমন পাল্টাপাল্টি বক্তব্যে ভক্তদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


