Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার ড. ইউনূসকে ভারত ও পাকিস্তান ছাড়াও স্বাগত জানিয়েছে যেসব দেশ
জাতীয় স্লাইডার

ড. ইউনূসকে ভারত ও পাকিস্তান ছাড়াও স্বাগত জানিয়েছে যেসব দেশ

By Hasan Majorআগস্ট 9, 20242 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক : অন্তর্বর্তীকালীন সরকার ও তার প্রধান হিসাবে অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র, ইইউ ও ভারত।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথু মিলার বলেছেন, ‘এই অন্তর্বর্তী সরকার ভবিষ্যৎ গণতান্ত্রের পথ প্রশস্থ করবে। যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের যোগাযোগ রয়েছে। শপথগ্রহণ অনুষ্ঠানে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ারও যোগ দিয়েছিলেন।’

মিলার বলেছেন, ‘ড. ইউনূস সহিংসতা বন্ধ করার যে আহ্বান করেছেন, তাকে আমরা স্বাগত জানাচ্ছি। আমরা চাই, অন্তর্বর্তীকালীন সরকার ও ড. ইউনূস বাংলাদেশের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করুক। আমরা তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত।’

ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেপ বরেল জানিয়েছেন,‘বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে চায় ইউরোপীয় ইউনিয়ন। তারা গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের যে কাজ করবেন, তাতে ইইউ সহায়তা করবে। এই প্রক্রিয়া শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক হতে হবে।’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক মাধ্যম এক্স-এ বলেছেন, ‘অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে তার এই নতুন দায়িত্বগ্রহণের জন্য আমার শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আশা করি, খুব দ্রুত স্বাভাবিক অবস্থা ফিরে আসবে এবং হিন্দু ও অন্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করা হবে।’

মোদি বলেছেন, ‘ভারত বাংলাদেশের সঙ্গে কাজ করতে দায়বদ্ধ। শান্তি, সুরক্ষা ও উন্নয়নের জন্য আমরা দুই দেশের মানুষের আকাঙ্খা পূরণ করব।’

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, ‘চীন অন্তর্বর্তী সরকারের গঠনকে স্বাগত জানাচ্ছে। তারা বাংলাদেশের সঙ্গে সহযোগিতা ও সম্পর্ক বাড়াতে চায়।’

মুখপাত্র জানিয়েছেন, ‘চীন কখনই কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে না। বাংলাদেশের মানুষ উন্নয়নের যে পথ বেছে নিয়েছে, চীন তাকে শ্রদ্ধা জানায়। বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে চীন খুবই গুরুত্ব দেয়। দুই দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে তারা সম্পর্ককে এগিয়ে নিয়ে যেতে চায়।’

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনূসকে স্বাগত জানিয়ে বলেছেন, ‘বাংলাদেশকে সমৃদ্ধ ভবিষ্যতের দিকে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আপনার সাফল্য কামনা করছি। আমি আপনার সঙ্গে একসঙ্গে কাজ করার দিকে তাকিয়ে আছি। ভবিষ্যতে পাকিস্তান ও বাংলাদেশের মধ্যে সহযোগিতা যাতে আরো গভীর হয়, আমরা সেই চেষ্টা করব।’ (এএফপি, এএনআই)

ইসলামী ব্যাংকে সর্ববৃহৎ ঋণ জালিয়াতি, ৩৪০০ কোটি টাকা এস আলমের পকেটে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
বিতর্কে নতুন মোড়

মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

জুন 9, 2026
ঝড়

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

জুন 9, 2026
উপাচার্য নিয়োগ

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

জুন 9, 2026
Latest News
বিতর্কে নতুন মোড়

মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

ঝড়

দুপুরের মধ্যে ১৬ জেলায় ঝড়-বৃষ্টির শঙ্কা

উপাচার্য নিয়োগ

চার বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য নিয়োগ

অনার্স কোর্স

অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

বরাদ্দ

নবম পে-স্কেলের বরাদ্দ নিয়ে বড় সুখবর

গ্রেপ্তার

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

ব্যাটিংয়ে

টস জিতল অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

সম্মাননা দেওয়া হবে

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa