Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা ঢাকাকে গুড়িয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের উড়ন্ত শুরু
ক্রিকেট (Cricket) খেলাধুলা

ঢাকাকে গুড়িয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের উড়ন্ত শুরু

By iNews DeskNovember 26, 20202 Mins Read

ঢাকাকে গুড়িয়ে গাজী গ্রুপ চট্টগ্রামের উড়ন্ত শুরু

Advertisement
স্পোর্টস ডেস্ক : প্লেয়ার ড্রাফট শেষে গাজী গ্রুপ চট্টগ্রামের কোচ মোহাম্মদ সালাউদ্দিন বলেছিলেন, বড় কোনো তারকা না থাকলেও আমাদের দলটা বেশ ব্যালেন্স। তারকাদের পেছনে না ছুটে টি-টোয়েন্টি ক্রিকেটে কার্যকর এমন ক্রিকেটারদের দলে ভিড়িয়েছি আমরা। সালাউদ্দিনের কথার প্রতিফলন দেখা গেল প্রথম ম্যাচেই। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম ম্যাচে ব্যাটে-বলে দাপুটে ক্রিকেট খেলে বড় জয় পেয়েছে গাজী গ্রুপ চট্টগ্রাম।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তারকাসমৃদ্ধ বেক্সিমকো ঢাকার বিপক্ষে ৯ উইকেটে জিতেছে চট্টগ্রাম। মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলামদের দুর্দান্ত বোলিংয়ে ঢাকাকে প্রথমে একশ’র আগেই গুটিয়ে দিয়ে পরে মারকাটারি ব্যাটিংয়ে চট্টগ্রামের সহজ জয় নিশ্চিত করেছেন সৌম্য সরকার।

৮৮ রানের জবাব দিতে নেমে চট্টগ্রামের দুই ওপেনার সৌম্য ও লিটন দাস ওপেনিং জুটিতেই তোলেন ৭৯ রান। লিটন রয়েসয়ে খেললেও সৌম্য শুরু থেকেই ব্যাটে ঝড় তোলেন। ১০.৫ ওভারে যখন চট্টগ্রামের নয় উইকেটের জয় নিশ্চিত হলো তখন মাত্র ২৯ বলে ৪৪ রানে অপরাজিত সৌম্য। বাঁহাতি ক্রিকেটারের ইনিংসে চারের মার ৪টি, ছক্কা ২টি। লিটন ৩৩ বলে ৩ চার ১ ছয়ে ৩৪ রান করে আউট হয়েছেন।

এর আগে বোলিংয়ে জাদু দেখিয়েছে চট্টগ্রাম। টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন গাজী গ্রুপ চট্টগ্রামের অধিনায়ক মোহাম্মদ মিঠুন। মিঠুনের সিদ্ধান্ত কতোটা যথার্থ ছিল তা দারুণভাবে প্রমাণ করেছেন চট্টগ্রামের বোলিং আক্রমণে থাকা মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাইজুল ইসলামরা।

ঢাকার তানিজিদ তামিমকে ইনিংসের দ্বিতীয় ওভারে ফেরান শরিফুল ইসলাম। কোনো রান না করেই এক বলের ব্যবধানে সাব্বির রহমান ও মুশফিকু রহিম যখন ফিরছিলেন ঢাকার স্কোর তখন ২১/৩।

এরপর যুববিশ্বকাপ জয়ের নায়ক আকবর আলীকে সঙ্গে নিয়ে ঢাকার ওপেনার নাঈম শেখ একটু প্রতিরোধ গড়েছিলন বটে তবে বাকিরা দাঁড়াতেই পারেননি মোস্তাফিজদের সামনে। নাঈম দলীয় ৬৬ রানের মাথায় ২৩ বলে তিনটি করে চার ছয় মেরে ৪০ রান করে ফিরলে তারপর তাসের ঘরের মতো ভেঙে পড়ে ঢাকার ইনিংস। ১৬.২ ওভারে ৮৮ রানেই গুটিয়ে যায় দলটি। ঢাকার পক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ১৫ রান করেন আকবর আলী।

গাজী গ্রুপ চট্টগ্রামের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। অপর দুই উইকেট সৌম্য সরকার ও নাহিদুল ইসলামের। চট্টগ্রামের সব বোলাররাই কম বেশি দারুণ বোলিং করেছেন আজ। তবে ‘আইকন’ মোস্তাফিজুর রহমানের বোলিং হলো চোখে লেগে থাকার মতো।

৩.২ ওভার বোলিং করে ২ উইকেট নিতে মাত্র ১৩ রান খরচ করেছেন বাঁহাতি পেসার। মোস্তাফিজ তার ২০টি ডেলিভারির মধ্যে ১৫টিই করেছেন ডট!

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

July 30, 2026
তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

July 22, 2026
ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

July 21, 2026

Latest News

Messi

‘আর্জেন্টিনাবিরোধী প্রচারণায় টাকা ঢেলেছে ব্রাজিলসহ আরও দুই দেশ’

তেবাস

ফুটবলকে ধ্বংস করছে ফিফা : তেবাস

ইয়ামাল

ফাইনাল শেষে মেসি কি বলেছেন, জানালেন ইয়ামাল

Card

লাল কার্ডের পর মুখ খুললেন এনজো

আজকের লামিনে ইয়ামাল

এক অদম্য মুসলিম নারীর ত্যাগেই আজকের লামিনে ইয়ামাল

Messi Ballon

বিশ্বকাপ না জিতেও কি ব্যালন ডি’অর জিততে পারবেন মেসি? জানাল কর্তৃপক্ষ

স্প্যানিশ বীরেরা

সোনালী ট্রফি নিয়ে মাদ্রিদে পা রাখলো স্প্যানিশ বীরেরা

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ

২০৩০ শতবর্ষী বিশ্বকাপ কবে, কোথায় অনুষ্ঠিত হবে? যা জানা গেল

আর্জেন্টিনা

মেসির রহস্যময় নীরবতায় সংশয়ে পুরো আর্জেন্টিনা!

প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

মেসিদের বিশ্বসেরা বলে আর্জেন্টিনার প্রেসিডেন্টের জাতীয় ছুটি ঘোষণা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa