
সোমবার ভোরে রাজধানীর হাতিরঝিল থেকে এক তরুণের পলিথিনে মোড়ানো মৃতদেহ উদ্ধার করে পুলিশ। সঙ্গে থাকা কাগজপত্রের ভিত্তিতে পুলিশ খবর দিলে চট্টগ্রাম থেকে এসে লাশ শনাক্ত করেন স্বজনরা।
স্বজনরা জানান, চট্টগ্রামের সন্দ্বীপের ছেলে আজিজুল ইসলাম মেহেদী চট্টগ্রামের ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটির এমএ’র ছাত্র। শনিবার বিকেলে ঢাকায় আসেন তিনি, ওঠেন এক বন্ধুর বাসায়। রোববার ভোরেই বেরিয়ে যান। এরপর থেকেই বন্ধ ছিল মোবাইল ফোন।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুর রশিদ বলেন, আমরা লাশটা রিকোভার করি। এরপর আইনগত ব্যবস্থা নেই। তদন্ত চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



