Advertisement
জুমবাংলা ডেস্ক :  রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগ নেওয়া নগর পরিবহন আবারও ফিরিয়ে আনা হচ্ছে। তাই ঢাকায় যেকোনো রুটে বাস চলতে হলে ঢাকা নগর পরিবহনের আওতায় আসতে হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক ও কমিটির সভাপতি নজরুল ইসলাম।

সোমবার (১১ নভেম্বর) বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা শেষে সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান তিনি। মহানগরীতে গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২৯তম সভা সোমবার ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে অনুষ্ঠিত হয়।

সভায় দক্ষিণ সিটির প্রশাসক নজরুল ইসলাম সাংবাদিকদের বলেন, আমরা রাজধানীতে গণপরিবহন পরিচালনার জন্য নগর পরিবহনের আওতায় আসতে আবেদন করার নির্দেশনা দিয়েছিলাম। আজ পর্যন্ত ৮০টি বাস কোম্পানি আবেদন করেছে। আগামী ৩০ নভেম্বর পর্যন্ত বাস কোম্পানিগুলো আবেদন করতে পারবে।

ঢাকায় গণপরিবহন চলতে হলে নগর পরিবহনের আওতায় চলতে হবে বলে জানান তিনি।

তিনি বলেন, আমরা ছোট (১০-১২ জনের) একটি কমিটি করার সিদ্ধান্ত নিয়েছি। এই কমিটি বিজনেস মডেল এবং বাসগুলো কীভাবে চলবে সেই বিষয়ে রূপরেখা তৈরি করবে। আমরা আগামী ১১ ডিসেম্বর আবার মিটিং করবো।

নজরুল ইসলাম বলেন, আমরা ঢাকার ৪২টি রুটের কোম্পানিগুলোর বাস নগর পরিবহন নামেই অপারেট করবো। এক্ষেত্রে কোম্পানিগুলোকে বিভিন্ন যোগ্যতায় বিবেচনা করে নির্বাচন করা হবে।

দক্ষিণের প্রশাসক আরও বলেন, আমরা আশা করি, আমাদের সামনে যে সুযোগ এসেছে, তাতে বাস মালিকরা সহযোগিতা করবেন। আরামদায়ক ট্রান্সপোটেশন সিস্টেম চালু থাকবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.