
মূলত তারা ঢাকার সিটি কর্পোরেশন এলাকার ৫০০ স্থানের উপর জরিপ করে এসব তথ্য প্রকাশ করেছে। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিপিডির রিসার্চ ফেলো সৈয়দ ইউসুফ সাদাত।
আজ বুধবার রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে আয়োজিত এক সেমিনারে এসব তথ্য প্রকাশ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় উপ-মন্ত্রী হাবিবুন নাহার।
সিপিডি বলছে, জরিপে অংশগ্রহণ করা ৭৬ শতাংশ পরিবার মনে করছে বায়ু দূষণের পরিমাণ গত ২-৩ বছরের তুলনায় আরো বেড়েছে। আর ৭৩ শতাংশ মনে করছে ২ থেকে ৩ বছর তুলনায় প্লাস্টিক দূষণের পরিমাণ বেড়েছে। ৪৩ শতাংশ পরিবার মনে করেন সরাসরি রাস্তায় প্লাস্টিক ফেলার কারণে এ দূষণ বাড়ছে।
আলোকবর্তিকার মশাল হাতে দেশকে এগিয়ে নিচ্ছেন শেখ হাসিনা : প্রাণিসম্পদমন্ত্রী
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



