Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ঢাকার কোনো বাস ঢুকতে দেয়া হচ্ছে না বরগুনায়
বরিশাল বিভাগীয় সংবাদ

ঢাকার কোনো বাস ঢুকতে দেয়া হচ্ছে না বরগুনায়

By Saiful IslamSeptember 3, 20222 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : বরগুনায় ঢুকতে দিচ্ছে না ঢাকার কোনো বাস। পুরো মাসব্যাপী চলতে থাকা রূপাতলী-বাকেরগঞ্জ বাসমালিক সমিতির স্বেচ্ছাচারিতায় চরম দুর্ভোগে পড়েছেন বরগুনার যাত্রীরা।

কোনো ফেরি ছাড়া সুগম এই বাকেরগঞ্জ-বরগুনা আঞ্চলিক মহাসড়কটি বরগুনা জেলা শহরে প্রবেশের একমাত্র পথ। বিগত কয়েক বছর ধরে এই রুটেই নিয়মিত ঢাকা-বরগুনার বাস চলে আসছিল।

অভিযোগ উঠেছে, পুরো আগস্ট মাস ধরে রূপাতলী, বাকেরগঞ্জ ও পটুয়াখালী বাসমালিক সমিতি সিন্ডিকেট করে রুট পারমিটের অজুহাত তুলে বাকেরগঞ্জ-বরগুনা রুটে বাস প্রবেশ করতে দিচ্ছে না। প্রবেশ করতে গিয়ে প্রায়ই লাঞ্ছনার শিকার হচ্ছেন বাসচালকরা। শারীরিকভাবে লাঞ্ছনার পাশাপাশি কান ধরিয়ে যাত্রীদের সামনে চরম অপমান করার অভিযোগও করেন বাসচালকরা। এতে চরম দুর্ভোগে পড়েছেন বরগুনার বাসযাত্রীরা।

বরগুনার মানুষের স্বপ্ন ছিল, পদ্মা সেতুটি চালু হলে মাত্র পাঁচ ঘণ্টায় ঢাকা থেকে বরগুনা আসবে যাত্রীরা। তবে সেই স্বপ্ন সত্যি হতে দেয়নি রূপাতলী বাস মালিক সমিতি।

বাকেরগঞ্জ পয়েন্টে বাসমালিকদের লোকজন দিয়ে ঢাকা থেকে ছেড়ে আসা বরগুনাগামী বাসগুলোকে ফিরিয়ে দিচ্ছেন প্রতিদিন।

তখন বাধ্য হয়েই যাত্রীদের নিয়ে পটুয়াখালী-আমতলী রুট হয়ে আমতলীর ফেরি পাড় হয়ে বরগুনা প্রবেশ করতে হচ্ছে।

অতিরিক্ত পথ ঘুরে আসায় যাত্রীদের ভাড়া যেমন বেশি দিতে হচ্ছে, তেমনি সময়ও লেগে যাচ্ছে ৩ থেকে ৪ ঘণ্টা বেশি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় দুর্ভোগ আরো কয়েকগুণ বেড়ে যায়। সময় কিছুটা বাঁচানোর জন্য ঝুঁকি নিয়ে যাত্রীদের কখনো কখনো খেয়ায় উত্তাল পায়রা নদী পাড়ি দিতে হচ্ছে।

রশিদ ফরাজী নামের এক যাত্রী বলেন, ছোট বাচ্চা নিয়ে বাসে ঢাকা থেকে বরগুনা এসেছি। সড়কপথে ঢাকার সঙ্গে সরাসরি যোগাযোগ থাকলেও আমতলী ফেরি পার হয়ে বরগুনা আসতে হয়েছে আমাদের। এতে সময় লেগেছে ১০ ঘণ্টারও বেশি। অথচ কয়েক দিন আগে আমি বাসে পাঁচ ঘণ্টায় বরগুনা থেকে ঢাকা পৌঁছেছি। স্বপ্নের পদ্মা সেতুর পরও আমাদের দুর্ভোগ কমেনি। আগের মতোই আছে।

বেসরকারি চাকরিজীবী নুপুর আক্তার বলেন, ফেরি পার হয়ে বরগুনা থেকে ঢাকা এবং ঢাকা থেকে বরগুনা যাওয়া-আসা করতে হচ্ছে যাত্রীবাহী বাসগুলোর। তাই সময় লাগছে ১০ ঘণ্টারও বেশি। পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত হচ্ছি আমরা। তাই দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

সংকটের বিষয়ে বরগুনা বাসমালিক সমিতির সেক্রেটারি মো. ছগির হাওলাদারের সঙ্গে যোগাযোগ করলে তিনি এ বিষয়ে কিছু বলতে পারবেন না বলে জানান।

বরিশালের বাস মালিক ও শ্রমিক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তাদেরও বক্তব্য পাওয়া যায়নি।

বরগুনা-১ আসনের সংসদ সদস্য অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভু এমপি বলেন, বিষয়টি নিয়ে ইতোমধ্যেই আমি বাস মালিক ও বিআরটিএ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। বিআরটিএ কর্তৃপক্ষ সরেজমিনে বিষয়টি তদন্ত করেছেন। বরগুনাবাসীর প্রত্যাশা, এই সংকটের সমাধান হবে। সূত্র : বাংলানিউজ

১৫ লাখ টাকা পড়েছিল সীমান্তে, উদ্ধার করলো বিজিবি

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কোনো ঢাকার ঢুকতে দেয়া না বরগুনায় বরিশাল বাস বিভাগীয় সংবাদ হচ্ছে
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

February 6, 2026
Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

February 5, 2026
ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

February 5, 2026
Latest News
Meghna General Hospital

নবজাতকের মৃত্যুতে ব্যবস্থা নিতে অপারগতা প্রকাশ সিভিল সার্জনের!

Rita

অশ্লীল নাচের বিষয়ে অবগত ছিলেন না রিতা, তবুও বিরোধীদের অপপ্রচার!

ctg-port

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি দুই দিনের জন্য স্থগিত

Manikganj Pic 1

প্রার্থী ঘুমে, গভীর রাতে মাদ্রাসার শিশুদের দিয়ে নির্বাচনী প্রচারণা!

Ghior thana

জমি নিয়ে বিরোধের জেরে চাচাতো ভাই ও চাচিকে হত্যাচেষ্টার অভিযোগ!

Students

রণক্ষেত্র নরসিংদী, ব্যাপক সংঘর্ষে প্রাণ গেল স্কুলছাত্রের

বিটিআরসি

ব্যবহৃত মোবাইল হস্তান্তর বা বিক্রির আগে নিবন্ধন বাতিল করতে হবে : বিটিআরসি

Chittagong-Port

চট্টগ্রাম বন্দরে এবার লাগাতার কর্মবিরতির ঘোষণা

আটক

লালমনিরহাটে লিখিত ও ভাইভা পরীক্ষার মিল না থাকায় ৩ পরীক্ষার্থীকে থানায় সোপর্দ

গণঅধিকারের প্রার্থী

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন গণঅধিকারের প্রার্থী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.