
আজ শনিবার (২৯ জুলাই ) সকাল থেকে ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি পালন করছে নেতাকর্মীরা।
এ সময় পুলিশের বাধার মুখে পড়েন দলের নেতাকর্মীরা।পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় টিয়ার শেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে।
জানা গেছে, উত্তরা বিএনএস সেন্টারের সামনে পুলিশের সঙ্গে দলটির নেতাকর্মীদের সংঘর্ষ, টিয়ার শেল নিক্ষেপ, ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। ধোলাইখাল মোড়ে পুলিশের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।এ ছাড়া যাত্রাবাড়ীতেও সংঘর্ষের খবর পাওয়া গেছে।
এদিকে বিএনপির কর্মসূচি ঘিরে সাভারের আমিনবাজার, রাজধানীর উত্তরা, গাবতলী ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে বিপুলসংখ্যক পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন। পাশাশাপি পুলিশের এপিসি গাড়ি, জলকামান ও প্রিজন ভ্যান রাখা হয়েছে।
অন্যদিকে আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগ শনিবার তাদের কর্মসূচি স্থগিত করলেও ঢাকা শহরজুড়ে ‘সতর্ক পাহারায়’ থাকার ঘোষণা দিয়েছে।
রাজনৈতিক এই পাল্টাপাল্টি অবস্থানের মধ্যেই পুলিশ জানিয়েছে, কেউ শনিবার কোনো কর্মসূচি পালনের চেষ্টা করলে তারা কঠোর ব্যবস্থা নেবে। পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যেই নিরাপত্তা আরো জোরদার করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



