রাজধানী ঢাকা ও আশপাশের এলাকার আকাশ আজ সম্পূর্ণ পরিষ্কার থাকবে। ফলে গত কয়েকদিনের মতো আজও দীর্ঘ সময় রোদের দেখা মিলবে। তবে তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকার আকাশ শুষ্ক থাকতে পারে, দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার বেগে।
পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সর্বোচ্চ ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৭ শতাংশ।
এর আগে শুক্রবার সর্বোচ্চ ২৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৮ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৩৭ মিনিটে।
বিভাগীয় পর্যায়ে তাপমাত্রা
ঢাকায় সর্বোচ্চ ২৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রামে সর্বোচ্চ ৩২ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৪ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বোচ্চ ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১২ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস সবশেষ ময়মনসিংহে সর্বনিম্ন ১২ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস।
আরও পড়ুনঃ
আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সারা দেশের সম্ভাব্য পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক ঘণ্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই। সেই সঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা কুয়াশা পড়তে পারে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহণ এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


