Advertisement
জুমবাংলা ডেস্ক : ভারত সরকারের দেওয়া উপহারের ৪০টি লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স বেনাপোল কাস্টমস হাউজ ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে শনিবার (২৮ আগস্ট) বিকালে ঢাকার উদ্দেশে রওনা হয়েছে।

চলতি বছরের ২৬-২৭ মার্চ বাংলাদেশে সফরকালে দেশের স্বাস্থ্যসেবায় বিশেষ করে কোভিড-১৯ মোকাবিলায় বাংলাদেশ সরকারকে ১০৯টি লাইফ সাপোর্ট সুবিধাযুক্ত অ্যাম্বুলেন্স উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রতিশ্রুতি অনুযায়ী ৪০টি অ্যাম্বুলেন্স ভারতের পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকালে প্রবেশ করে।

এর আগে, ভারত সরকারের দেওয়া উপহারের প্রথম একটি অ্যাম্বুলেন্স দেশে পৌঁছায় চলতি বছরের ২১ মার্চ। এরপর ৭ আগস্ট ৩০ ও ২৬ আগস্ট ৪০টি অ্যাম্বুলেন্স দেশে আসে। এ নিয়ে দেশে এলো ৭১টি অ্যাম্বুলেন্স। বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের শেষের দিকে পর্যায়ক্রমে আসবে বলে জানান ঢাকার ভারতীয় হাইকমিশন।

বেনাপোল কাস্টমসের কার্গো সুপারিনটেনডেন্ট স্বপন কুমার জানান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বাংলাদেশকে ১০৯টি অ্যাম্বুলেন্স উপহার দিচ্ছে ভারত সরকার। এই উপহারের তৃতীয় চালানে ৪০টি অ্যাম্বুলেন্স বেনাপোলে বৃহস্পতিবার সকালে প্রবেশ করে। শনিবার সকালে ঢাকার উত্তরা মোটরস নামের সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাম্বুলেন্সগুলো বেনাপোল বন্দর থেকে ছাড়ের জন্য বেনাপোল কাস্টমস হাউজে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেয়। কাস্টমসের সব কাজ সম্পন্নের পর বিকালে অ্যাম্বুলেন্সগুলো ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।

বেনাপোল বন্দরের সহকারী পরিচালক (ট্রাফিক) আতিকুল ইসলাম জানান, ভারত থেকে বেনাপোল বন্দরে আসা ৪০টি অ্যাম্বুলেন্সের চালান কাস্টমসের সব কিছু সম্পন্ন করে ঢাকার দিকে যাচ্ছে।

এদিকে ভারতীয় হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বাকি ৩৮টি অ্যাম্বুলেন্স সেপ্টেম্বরের মাঝামাঝি ঢাকায় পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে। এ অ্যাম্বুলেন্সগুলো করোনা মোকাবিলায় বাংলাদেশ সরকারের ব্যাপক প্রচেষ্টাকে সমর্থনের জন্য দেওয়া হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.