Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক ঢাকার সাথে দিল্লির সম্পর্ক ‘অত্যন্ত’ ঘনিষ্ঠ : ভারত
আন্তর্জাতিক জাতীয় স্লাইডার

ঢাকার সাথে দিল্লির সম্পর্ক ‘অত্যন্ত’ ঘনিষ্ঠ : ভারত

By জুমবাংলা নিউজ ডেস্কJuly 31, 20202 Mins Read
ঢাকার সাথে দিল্লির সম্পর্ক ‘অত্যন্ত’ ঘনিষ্ঠ : ভারত
ফাইল ছবি
Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: ভারত বৃহস্পতিবার বাংলাদেশের সাথে তাদের সম্পর্ককে ‘অত্যন্ত’ ঘনিষ্ঠ বলে বর্ণনা করেছে। সেই সাথে বাংলাদেশ-ভারতের মধ্যকার সম্পর্কের বিষয়ে ‘অনর্থক’ গল্প নিয়ে অসন্তুষ্টি জানিয়েছে। খবর ইউএনবি’র।

নয়াদিল্লিতে ভার্চুয়ালি অনুষ্ঠিত নিয়মিত সাপ্তাহিক মিডিয়া ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব বলেন, ‘আমরা আত্মবিশ্বাসী যে উভয় পক্ষই পারস্পরিক সংবেদনশীলতা এবং সম্পর্কের ক্ষেত্রে পারস্পরিক সম্মান বাড়ানোর মর্ম উপলব্ধি করে।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি বাংলাদেশি একটি দৈনিক পত্রিকা ভারত-বাংলাদেশের সম্পর্ক নিয়ে এক ‘ক্ষতিকর’ গল্প এবং বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার সম্পর্কে এক ‘বানোয়াট’ প্রতিবেদন করে যে তিনি চার মাস ধরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎ পাচ্ছেন না।

ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বাংলাদেশি গণমাধ্যমের ওই প্রতিবেদেনের বরাত দিয়ে দাবি করেছে, গত চার মাস ধরে বৈঠকের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও ভারতের হাইকমিশনারকে সময় দেননি প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে ঢাকার একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ২২ জুলাইয়ের আগে গত চার মাসে এ ধরনের কোনো সাক্ষাতের সময়সূচি চাওয়া হয়নি।

এমন ‘অনুমানমূলক’ প্রতিবেদন প্রকাশের বিষয়ে অসন্তুষ্টি প্রকাশ করে ওই কর্মকর্তা ইউএনবিকে বলেন, ‘হাইকমিশনার গত ২২ জুলাই আমাদের প্রধানমন্ত্রীর (শেখ হাসিনা) সাথে দেখা করার জন্য সময় চেয়েছিলেন। এর আগে কোনো সময় চাওয়া হয়নি।’

নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে ‘সেরা সময় পার করছে’ এবং এটি আগামী দিনে আরও দৃঢ় হবে।

উল্লখ্য, সেপ্টেম্বর মাসের শেষে বা অক্টোবরের প্রথম সপ্তাহে ঢাকা ছেড়ে যাওয়ার কথা রয়েছে হাইকমিশনার রিভা গাঙ্গুলির।

একটি কূটনৈতিক সূত্র জানিয়েছে, দেশে করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে গত চার মাসে কোনো কূটনীতিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে দেখা করেননি।

সূত্রটি ইউএনবিকে জানায়, ‘আমি আপনাকে বলতে পারি যে কমপক্ষে পাঁচজন রাষ্ট্রদূত সম্প্রতি বাংলাদেশে তাদের মেয়াদ শেষ করে ঢাকা ত্যাগ করেছেন। করোনাভাইরাসের কারণে প্রধানমন্ত্রীর সাথে তাদের এমনকি বিদায়ী সাক্ষাতও হয়নি।’

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ভালো প্রতিবেশী হিসেবে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক এ অঞ্চলে সম্পর্কের রোল মডেল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

June 22, 2026
Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

June 22, 2026
ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

June 22, 2026

Latest News

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

Salam

সালাম মুর্শেদীকে গুলশানের সেই বাড়ি ছাড়তে হবে, সরকারী সম্পত্তি ঘোষণা

ঝড়ের শঙ্কা

সন্ধ্যার মধ্যে ১১ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

MP

মুচলেকা দিয়ে ছাড়া পেলেন চাঁদাবাজির অভিযোগে আটক এমপিপুত্র

Army

৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

muktadir

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করতে চায় সরকার : বাণিজ্যমন্ত্রী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

Sarwar

বিদায়ের আগে চা-শ্রমিককে কারামুক্ত করলেন ডিসি সারওয়ার

PM

মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত খোলার অনুরোধ তারেক রহমানের

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa