311
ফাইল ছবি
Advertisement
স্পোর্টস ডেস্ক : ২১তম জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) প্রথম দিন গতকাল বৃষ্টির কারণে প্রথম স্তরের ম্যাচে রাজশাহী বিভাগের বিপক্ষে ৫১ ওভার ব্যাটিং করেছিলো ঢাকা বিভাগ। প্রথম দিনই ব্যাটিং বিপর্যয়ে পড়ে ১৪৩ রান তুলতে ৭ উইকেট হারিয়েছিল ঢাকা বিভাগ। কিন্তু দ্বিতীয় দিন একাই ব্যাট হাতে লড়াই করে দলকে ম্যাচে ফেরান বাঁ-হাতি ব্যাটসম্যান তাইবুর রহমান। তার অপরাজিত ৮৮ রানে ২৪০ রানের লড়াকু সংগ্রহ পায় ঢাকা বিভাগ। জবাবে দিন শেষে ৬ উইকেটে ১৭৩ রান করেছে রাজশাহী বিভাগ। ৪ উইকেট হাতে নিয়ে ৬৭ রানে পিছিয়ে তারা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে প্রথম দিন ঢাকা বিভাগের হয়ে সর্বোচ্চ ৬৩ রান করেছিলেন ওপেনার রনি তালুকদার। তাইবুর রহমান ১২ ও নাজমুল ইসলাম শূন্য রানে অপরাজিত ছিলেন। তারপরও দ্বিতীয় দিন ঢাকা বিভাগের গুটিয়ে যাওয়া সময়ের ব্যাপার ছিলো। কারন হাতে ছিল মাত্র ৩ উইকেট। কিন্তু দ্বিতীয় দিন ব্যাট হাতে দুর্দান্ত এক ইনিংস খেলেন তাইবুর। টেল-এন্ডারদের নিয়ে দলের স্কোর ২শ অতিক্রম করান তিনি। নিজে করেন হাফ-সেঞ্চুরি।

ব্যাট হাতে দক্ষতা দেখিয়েছেন দশ নম্বর ব্যাটসম্যান সুমন খান। তাইবুরকে সহায়তা করতে উইকেটে টিকে থাকার সর্বাত্মক চেষ্টা করেন সুমন। শেষ পর্যন্ত ২৪০ রান পর্যন্ত যেতে পারে ঢাকা বিভাগ। শেষ ব্যাটসম্যান হিসেবে ৫ রান করেন সুমন। ১২৩ বলে ৯টি চার ও ১টি ছক্কায় ৮৮ রানে অপরাজিত থাকেন তাইবুর। তাইজুল ৪টি ও শফিউল ৩টি উইকেট নেন।

এরপর ব্যাট হাতে বিপর্যয়ে পড়ে রাজশাহী বিভাগ। ১৪ রানেই ৩ উইকেট হারিয়ে বসে তারা। ওপেনার মিজানুর রহমান ১, জুনায়েদ সিদ্দিকী ২ ও অভিষেক মিত্র ৬ রান করে আউট হন। ১২ ওভারের মধ্যে ৩ উইকেট হারানোর পর দলকে লড়াই ফেরানোর চেষ্টা করে সফলই হয়েছেন অধিনায়ক জহিরুল ইসলাম ও বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। চতুর্থ উইকেটে ১২১ রানের জুটি গড়েন তারা। দুজনই হাফ-সেঞ্চুরিতে পা রাখেন।

৭৫ রানে থাকা মুশফিককে বিদায় দিয়ে এই জুটি ভাঙ্গেন ঢাকা বিভাগের অধিনায়ক শুভাগত হোম। ১১৬ বলে ৭টি চার ও ৩টি ছক্কায় এই ইনিংস গড়েন মুশফিক। দলীয় ১৩৫ রানে মুশফিকের বিদায়ের পরপরই দ্রুত আরও দুই উইকেট হারায় রাজশাহী। সাব্বির রহমান ১১ ও উইকেটরক্ষক সাকির হোসেন ৪ রান করে আউট হন। এরপর ফরহাদ রেজাকে নিয়ে দিনের খেলা শেষ করেন অধিনায়ক জহিরুল ইসলাম। জহিরুল ৪টি চারে ১৮৯ রানে ৫৭ ও রেজা ১৪ রানে অপরাজিত আছেন। ঢাকা বিভাগের সুমন খান ৪০ রানে ৩ উইকেট নিয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.