
শনিবার রাত পৌনে ১১টা পর্যন্ত ঘোষিত ফলাফলে ঢাকা উত্তরের আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আতিকুল ইসলাম পেয়েছেন ২,৩৫,২৩৪ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী তাবিথ আউয়াল পেয়েছেন ১,৪৬,৩৫৫ ভোট।
ঢাকা দক্ষিণে ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস পেয়েছেন ৩,৯৯,৬৯৫ ভোট, বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন পেয়েছেন ২,১৯,০২৭ ভোট।
সকাল ৮টা থেকে ইলেক্ট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



