Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি ঢাকায় দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে কিশোরদের ‘গ্যাং কালচার’
অপরাধ-দুর্নীতি জাতীয় ঢাকা স্লাইডার

ঢাকায় দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে কিশোরদের ‘গ্যাং কালচার’

By Hasan Majorসেপ্টেম্বর 7, 2019Updated:সেপ্টেম্বর 7, 20193 Mins Read

সমীর কুমার দে, ডয়চে ভেলে: ঢাকায় দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে উঠতি কিশোরদের ‘গ্যাং কালচার’৷ স্কুল-কলেজের গণ্ডি পেরোনোর আগেই কিশোরদের একটা অংশের বেপরোয়া আচরণ এখন পাড়া মহল্লায় আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে৷

ঢাকায় দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠেছে কিশোরদের ‘গ্যাং কালচার’

Advertisement
এই ‘গ্যাং কালচারে’ জড়িত থাকার অভিযোগে গত দুই মাসে দুই শতাধিক কিশোরকে আটক করে সংশোধনাগারে পাঠিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী৷ সর্বশেষ গত বুধবার রাজধানীর মোহাম্মদপুরে ‘কিশোর গ্যাং’ বিরোধে একজন খুন হয়৷

সামাজিক যোগাযোগের মাধ্যমে উদ্ভট উদ্ভট সব নাম দিয়ে খোলা হয়েছে এসব গ্রুপ৷ ঢাকায় অর্ধশত ‘কিশোর গ্যাং’ এর নাম আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রয়েছে৷ মোহাম্মদপুরে খুন হওয়া কিশোরটি ‘ফিল্ম ঝির ঝিল’ গ্যাং এর সদস্য ছিল৷ আর ‘আতঙ্ক’ গ্যাং এর সদস্যরা তাকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে৷

২০১৭ সালের জানুয়ারিতে উত্তরা ১৩ নম্বর সেক্টরে আদনান কবির হত্যার পর এই ‘গ্যাং কালচারের’ বিষয়টি সামনে আসে৷ এর পর এসব গ্রুপের ব্যাপ্তি বেড়েছে৷ ১৫-২০ বছর বয়সী কিশোরদের প্রতিটি গ্রুপে ১০ থেকে ২০ জন করে সদস্য থাকে৷

কিশোর অপরাধ নিয়ে গবেষণা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন৷ তিনি ডয়চে ভেলেকে বলেন, ‘‘কিশোরদের অপরাধ প্রবণতা আগেও ছিল, এখনো আছে৷ আগে তারা বখাটেপনা বা মেয়েদের উত্যক্ত করত৷ এখন হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে৷

এর বড় কারণ পারিবারিক নিয়ন্ত্রণ না থাকা৷ এরপর বলব, সামাজিক নিয়ন্ত্রণ নেই৷ আগে গ্রামের মুরুব্বিকে সবাই ভয় পেত৷ এখন নগরায়নের ফলে মুরুব্বিদের তারা ভয় পায় না, উল্টো মুরুব্বিরাই তাদের ভয় পায়৷ আইনশৃঙ্খলা বাহিনীও নানা কাজে ব্যস্ত থাকে৷ তারা এখানে খুব একটা মনোযোগ দেওয়ার সুযোগ পাচ্ছে না৷ পাশাপাশি এখন তো খেলার মাঠ নেই৷ তাই সবার হাতে এখন মোবাইল ফোন, ইন্টারনেট৷ তারা ইন্টারনেটে মারামারির গেম খেলছে, হরর ফিল্ম দেখছে, এগুলো তাদের মধ্যে ঢুকে যাচ্ছে৷”

ঢাকা মেট্টোপলিটন পুলিশের তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার ওয়াহেদুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, মোহাম্মদপুরে যে ঘটনাটি ঘটেছে সেখানে দুই কিশোর গ্যাং গ্রুপের অধিকাংশ সদস্য স্কুলে অনিয়মিত বা স্কুল থেকে ঝড়ে পড়া৷ এদের অধিকাংশই বখে যাওয়া কিশোর৷ আমরা এমন পাঁচ কিশোরকে আটক করেছি৷ কিশোর গ্যাংগুলোর বিরুদ্ধে আমাদের অভিযান চলছে৷

র‌্যাবের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সারওয়ার আলম ডয়চে ভেলেকে বলেন, গত দুই মাসে আমরা অভিযান চালিয়ে কিশোর গ্যাংয়ের দুই শতাধিক সদস্যকে আটক করে সংশোধনাগারে পাঠিয়েছি৷ ২৪ আগস্ট রায়েরবাজার ও  মোহাম্মদপুর এলাকা থেকে ‘স্টার বন্ড গ্রুপের’ ১৭ সদস্যকে আটক করে এক বছর করে সাজা দেওয়া হয়৷ একই দিন বংশালে ‘জুম্মন গ্রুপের’ প্রধানসহ পাঁচ সদস্যকে ধরা হয়৷ ২৫ আগস্ট মুগদায় অভিযান চালিয়ে ‘চান-জাদু (জমজ ভাই) গ্যাং’, ‘ডেভিল কিং ফুল পার্টির’, ‘ভলিয়ম টু ও ভাণ্ডারি’ গ্রুপের ২৩ সদস্যকে গ্রেফতার করে সাজা দেওয়া হয়েছে৷

জাতীয় মানষিক স্বাস্থ্য ইনস্টিউটের অধ্যাপক ডা. তাজুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, একটা ঘটনা বলি, একটি ছেলে একটি মেয়েকে উত্যক্ত করত৷ মেয়েটির বড় বোন ছেলেটিকে গিয়ে প্রতিবাদ জানিয়েছে৷ এটি একটি রাস্তার উপরের ঘটনা৷ ছেলেটি মেয়েটির বোনকেও অশ্লীল ভাষায় গালাগাল করল৷ ওই রাস্তা দিয়ে বহু মানুষ হেঁটে যাচ্ছেন৷ কেউ প্রতিবাদ করলেন না৷ আসলে আগে অপরাধ করলে অপরাধীরা ভয়ে থাকত৷ আর এখন অপরাধীদের ভয়ে সাধারণ মানুষ ভয়ে থাকেন৷

‘‘এইসব গ্যাং কালচারের কিশোরদের অধিকাংশই মাদকসেবী৷ মাদক এমন একটি জিনিস সেটা ব্রেনের নার্ভকে নষ্ট করে দেয়৷ ফলে তার হিতাহিত জ্ঞান থাকে৷ বা মুহুর্তেই সে উত্তেজিত হয়ে পড়ে৷ এসব কারণে কিশোরদের মধ্যে অপরাধ প্রবণতা বাড়ছে এবং খুনোখুনির ঘটনা বেশি হচ্ছে৷”

গত ৩১ আগস্ট রাজধানীর লালবাগ কেল্লায় আশুরায় ঢোল বাজানো নিয়ে বিতর্কের জের ধরে রনি হাসান নামের এক কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করেছে আরেক কিশোর গ্রুপ৷

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) ইন্সপেক্টর জুয়েল মিয়া বলেন, এই কিশোররা সংঘবদ্ধ হওয়ায় অনেকেই মনে করেন, এদের পেছনে কোনো গডফাদার বা প্রভাবশালী কেউ রয়েছে৷ ফলে কেউ এদের বিরুদ্ধে কথা বলার সাহস পান না৷ অনেক সময় আমরা তদন্তে গিয়ে দেখেছি, সত্যি সত্যি এরা গডফাদারের আর্শিবাদপুষ্ট৷

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

জুন 19, 2026
সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

জুন 19, 2026
শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

জুন 19, 2026
Latest News
ফ্যামিলি

ফ্যামিলি কার্ডে অনিয়ম সহ্য করা হবে না: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

সেতুমন্ত্রী

জনগণকে কেন্দ্র করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

শোক

কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক প্রকাশ

শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa