Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ঢাকায় ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল
ইসলাম জাতীয় ধর্ম

ঢাকায় ফ্রান্স সরকারের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

By Hasan Majorঅক্টোবর 28, 2020Updated:অক্টোবর 28, 20202 Mins Read
ছবি: পিবিএ
Advertisement

জুমবাংলা ডেস্ক: মহানবী হজরত মুহাম্মদ (সা.)–কে নিয়ে ফ্রান্সে ব্যঙ্গচিত্র প্রদর্শন এবং দেশটির প্রেসিডেন্টের ‘ইসলামবিদ্বেষী’ অবস্থানের প্রতিবাদে ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে ইসলামী আন্দোলন।

মঙ্গলবার দুপুরে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এই বিক্ষোভ সমাবেশ করা হয়।

এর আগে সকালে ইসলামী আন্দোলনের নেতা-কর্মীরা ঢাকায় ফ্রান্স দূতাবাস ঘেরাও কর্মসূচি উপলক্ষে বায়তুল মোকাররম মসজিদের উত্তর গেটে জমায়েত হন। সেখান থেকে মিছিল নিয়ে গুলশানের দিকে রওনা হন। পল্টন মোড়, বিজয়নগর, কাকরাইল হয়ে দুপুর ১২টা নাগাদ মিছিলটি শান্তিনগর পৌঁছালে পুলিশ কাঁটাতারের ব্যারিকেড দিয়ে তাঁদের আটকে দেয়।

বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ মিছিল–পূর্ব সমাবেশে দলের আমির ও চরমোনাইয়ের পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম ফ্রান্সের বিরুদ্ধে জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণ করতে সরকারের কাছে দাবি জানান।

ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার প্রতিবাদে ফ্রান্সের পণ্য বর্জনে একাত্মতা ঘোষণা করেন চরমোনাইয়ের পীর। এই ঘটনার জন্য ফ্রান্স সরকারের কাছে আনুষ্ঠানিকভাবে কড়া প্রতিবাদ জানাতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।

মহানবী (সা.)–এর ব্যঙ্গচিত্র প্রকাশের প্রতিবাদে ইসলামী আন্দোলন তিন দিনের কর্মসূচি দিয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ২৯ অক্টোবর সারা দেশে বিক্ষোভ মিছিল করবে দলটি।

এদিকে মহানবী (সা.) ও ধর্মের প্রতি বিদ্বেষ পোষণকারীদের শাস্তির আওতায় আনতে জাতিসংঘসহ সব অভিভাবক সংস্থার প্রতি আহ্বান জানিয়েছে আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে মঙ্গলবার রাজধানীতে জশনে জুলুশ (শোভাযাত্রা) পরবর্তী মাহফিলে আলোচকেরা এ আহ্বান জানান।

সকাল ১০টায় মোহাম্মদপুর কাদেরিয়া তৈয়বিয়া আলিয়া মাদ্রাসার সামনে থেকে ঈদে মিলাদুন্নবী(সা.)–এর জশনে জুলুশ বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সেখানেই এসে শেষ হয়। সেখানে মাদ্রাসার অধ্যক্ষ আবদুল আলিম রিজভী মোনাজাত করে জশনে জুলুশ শেষ করেন। পরে বেলা দেড়টায় কাদেরিয়া তৈয়বিয়া মাদ্রাসা মাঠে ঈদে মিলাদুন্নবী (সা.)–এর আলোচনায় প্রধান অতিথির বক্তব্য দেন স্থানীয় সাংসদ মুহাম্মদ সাদেক খান। উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিল সলিম উল্লাহ, মাদ্রাসার উপাধ্যক্ষ আবুল কাশেম মুহাম্মদ ফজলুল হকসহ ঢাকা আঞ্জুমান ও গাউসিয়া কমিটির নেতারা। এতে সভাপতিত্ব করেন আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মুহাম্মদ মহসিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
Budget

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

জুন 11, 2026
weather

সারা দেশে বাড়তে পারে বৃষ্টিপাত

জুন 11, 2026
bangladesh-railway

প্রবীণ-বিশেষ চাহিদার ব্যক্তিদের ট্রেনের ভাড়ায় ছাড় দিয়ে প্রজ্ঞাপন

জুন 11, 2026
Latest News
Budget

জুলাই শহীদ পরিবারকে মাসিক ২০ হাজার টাকা ভাতার প্রস্তাব

weather

সারা দেশে বাড়তে পারে বৃষ্টিপাত

bangladesh-railway

প্রবীণ-বিশেষ চাহিদার ব্যক্তিদের ট্রেনের ভাড়ায় ছাড় দিয়ে প্রজ্ঞাপন

বাজেটে সরকার

বাজেটে সরকারের ১০ অগ্রাধিকার

Budget

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে প্রস্তাবিত বাজেট অনুমোদন

Logo

বাজেটে পে-স্কেল নিয়ে সরকারি চাকরিজীবীদের জন্য বড় সুসংবাদ

প্রস্তাবিত বাজেট

মন্ত্রিসভার বিশেষ বৈঠকে অনুমোদিত হলো প্রস্তাবিত বাজেট

বিশ্বকাপ ফুটবল-২০২৬

বিশ্বকাপ ফুটবল উপলক্ষে ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

বৃষ্টির আভাস

ঢাকায় দুপুর ১টার মধ্যে বজ্রসহ বৃষ্টির আভাস

ডাকটিকিট উন্মোচন

বিশ্বকাপ উপলক্ষে স্মারক ডাকটিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa