Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় ঢাকায় বাড়িভাড়া মওকুফের দাবি জোরদার হচ্ছে, উদ্বিগ্ন নিম্ন আয়ের মানুষ
জাতীয় ঢাকা বিভাগীয় সংবাদ

ঢাকায় বাড়িভাড়া মওকুফের দাবি জোরদার হচ্ছে, উদ্বিগ্ন নিম্ন আয়ের মানুষ

By Hasan MajorApr 8, 2020, 8:34 AM Asia/Dhaka4 Mins Read

আবদুর রহমান জাহাঙ্গীর, ইউএনবি: করোনাভাইরাসের কারণে রাজধানীর কয়েক হাজার দিনমজুর এবং নিম্ন আয়ের মানুষ বাড়িভাড়া দিতে পারছেন না বলে বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

Advertisement

আবার অনেক ছোট বাড়িওয়ালা যারা তাদের বাড়ি থেকে আয়ের ওপর পুরোপুরি নির্ভরশীল তারা বর্তমান পরিস্থিতে ভাড়াটিয়াদের আর্থিক কষ্ট বিবেচনা করে নিজেদের পারিবারিক ব্যয় পরিচালনা করতেও সমস্যায় পড়েছেন।

বাড়িভাড়া পরিশোধ নিয়ে উদ্বেগ প্রকাশ করে কিছু লোক ফেসবুকে পোস্ট দিয়েছেন। আবার কেউ কেউ সরকার বাড়িভাড়া মওকুফ এবং পরিষেবা বিল এক মাসের জন্য স্থগিত করেছে বলে গুজব ছড়িয়ে দিয়েছিল। তবে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয় একটি বিবৃতি দিয়ে এ বিষয়টি পরিষ্কার করে দিয়েছে।

নগর বিশেষজ্ঞ ও অর্থনীতিবিদরা এ কঠিন পরিস্থিতিতে ভাড়াটিয়াদের ভাড়া প্রদানের ক্ষেত্রে নিম্ন আয়ের লোকদের জন্য সরকারের অনুদান, তাদের জন্য খাদ্য রেশন প্রবর্তন এবং ভাড়াটিদের আংশিক ভাড়া মওকুফের বিষয়ে কিছু পরামর্শ দিয়েছেন।

ভ্রাম্যমাণ বিক্রেতা নুরুল আলম তার পরিবার নিয়ে রাজধানীর রামপুরা এলাকায় একটি টিনশেড বাড়িতে মাসিক চার হাজার টাকায় ভাড়া থাকেন।

তিনি বলেন, ‘আমি মৌচাকের আনারকলি মার্কেটের সামনে বিভিন্ন কসমেটিক আইটেম বিক্রি করে প্রতিদিন ৩০০-৪০০ টাকা উপার্জন করতাম। তবে এখন প্রায় ১০ দিন আমার কোনো আয় নেই। পরিবারকে সাপোর্ট করা আমার পক্ষে কঠিন হয়ে পড়েছে। কিন্তু বাড়িওয়ালা ভাড়া দেয়ার জন্য চাপ বাড়িয়ে দিচ্ছেন। কীভাবে ভাড়া দেব আর পরিবারের জন্য খাবার কিনব তা নিয়ে আমি চিন্তিত।’

নুরুল আলমের চেয়েও খারাপ পরিস্থিতিতে রয়েছেন রাজধানীর শান্তিবাগ এলাকার চা বিক্রেতা সেলিম মিয়া। কারণ তাকে বাসা এবং স্টল উভয়েরই ভাড়া দিতে হবে। ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার উপার্জনের চা স্টল বন্ধ করে দিয়ে আর খুলতে দিচ্ছে না। কিন্তু বাড়ির মালিককে পাঁচ হাজার এবং চা স্টলের মালিককে চার হাজার টাকা দিতে হবে। আর আমার কাছে এখন কোনো টাকা নেই। বর্তমান পরিস্থিতি দীর্ঘায়িত হলে আমার পরিবার অনাহারে থাকবে।’

মালিবাগ রেলগেটের কাছে মা ও পরিবারের আরও চার সদস্য নিয়ে বস্তিতে বসবাসরত রিকশা-ভ্যান চালক ইসমাইলও উপার্জনের অভাবে গুরুতর অগ্নিপরীক্ষায় দিন কাটাচ্ছেন। ‘আমি আগে যা কিছু অর্থ সঞ্চয় করেছিলাম তা শেষ হয়ে গেছে। বাড়িওয়ালা আমাকে এ সপ্তাহে যেকোনো উপায়ে চার হাজার টাকা ভাড়া দিতে অথবা বাড়ি ছাড়তে বলেছে। কীভাবে এটি পরিশোধ করব তা জানি না।’

নগরীর খিলগাঁও এলাকার একটি টিনশেড বাড়ির মালিক আবুল কাশেম জানান, তিনি ভাড়াটিয়াদের থেকে প্রতি মাসে যে প্রায় ২০ হাজার টাকা পান তা তার আয়ের একমাত্র উৎস। ‘আমার ভাড়াটিয়ারা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভাড়া মওকুফ করার অনুরোধ করছেন। তবে ভাড়া না পেলে কীভাবে আমি পরিবার নিয়ে বাঁচব? ’

করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়ায় অনেক রিকশাচালক, পরিবহন শ্রমিক, দিনমজুর, হকার, হোটেল ও রেস্তোরাঁর কর্মী, দোকান ও বাজারের কর্মচারী, নির্মাণ শ্রমিক এবং অন্যান্য নিম্ন-আয়ের লোকেরাও একই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।

এদিকে, ভাড়াটিয়াদের প্ল্যাটফর্ম ‘ভাড়াটিয়া পরিষদ’ বৃহস্পতিবার এক বিবৃতিতে রাজধানীর প্রায় ৫০ লাখ নিম্ন আয়ের মানুষের আয়ের উৎস অর্থনৈতিক কর্মকাণ্ড বন্ধ হয়ে যাওয়ায় তিন মাসের বাড়িভাড়া মওকুফ করার দাবি জানিয়েছে।

এসব বিষয়ে যোগাযোগ করা হলে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের অর্থ উপদেষ্টা ড. এবি মির্জা আজিজুল ইসলাম বলেন, ‘শহরের দরিদ্রদের আয় না হওয়ায় বাড়িভাড়া দেয়ার ক্ষেত্রে মারাত্মক সমস্যার মুখোমুখি হচ্ছেন। তবে দরিদ্রদের এ সমস্যাটি কাটিয়ে উঠতে সহায়তা করার জন্য আমাদের সরকারের কোনো পরিকল্পনা নেই।’

তিনি বলেন, সরকার শহুরে চরম দরিদ্র ও দিনমজুরদের জন্য অনুদান প্রদান করতে পারে যাতে তারা তাদের বাড়িভাড়া আংশিকভাবে এবং পরিবারের জন্য খাবার কিনতে পারেন।

আজিজুল বলেন, অনেক বাড়িওয়ালা স্বাভাবিক অবস্থা ফিরে না আসা পর্যন্ত স্বেচ্ছায় ভাড়া মওকুফ করতে পারবেন। ‘তবে অনেক বাড়ির মালিকদেরও ভাড়া মওকুফ করার ক্ষমতা নেই কারণ এটি তাদের আয়ের মূল উৎস।’

সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) বিশিষ্ট ফেলো মুস্তাফিজুর রহমান বলেন, শহরের প্রায় ৪০ লাখ দরিদ্র মানুষ উপার্জনের সুযোগ হারিয়েছেন। এখন পরিবারের জন্য খাবারের ব্যবস্থা করা তাদের পক্ষে কঠিন।

তিনি বলেন, সরকার তাদের জন্য খাদ্য রেশনিং চালু করতে পারে। ‘তবে তাদের জন্য কোনো অনুদান প্রদান সম্ভবত সরকারের পক্ষে সম্ভব নয়। কারণ দেশের সামগ্রিক পরিস্থিতির কারণে সরকার মারাত্মক চাপের মধ্যে রয়েছে।’

মুস্তাফিজ বলেন, এনবিআর ঘোষণা করতে পারে যে বাড়ির মালিকদের জন্য কিছু আয়কর মওকুফ করবে, যারা তাদের দরিদ্র ভাড়াটিয়াদের ভাড়ার বোঝা থেকে মুক্তি দেবে। এছাড়াও, সিটি করপোরেশন কর্তৃপক্ষ হোল্ডিং ট্যাক্স মওকুফ করতে পারে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাইদ খোকন বলেন, সিটি করপোরেশনের বাড়ির মালিকদের ভাড়াটিয়াদের বাড়িভাড়া থেকে অব্যাহতি দিলে হোল্ডিং ট্যাক্স মওকুফ করার বিকল্প রয়েছে। ‘তবে এ জাতীয় ব্যবস্থা নেয়া এখনই খুব জরুরি নয়।’

‘আমাদের আরও কয়েক দিন অপেক্ষা করতে হবে এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করতে হবে। এ বিষয়ে সরকার কী পদক্ষেপ নেয় তাও আমাদের দেখতে হবে,’  তিনি যোগ করেন।

নগর বিশেষজ্ঞ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, মধ্যবিত্ত লোকেরা কোনোভাবে বাড়িভাড়া ম্যানেজ করবে, তবে নিম্ন আয়ের লোকদের পক্ষে এটি খুব কঠিন।

‘সাধারণত, দরিদ্র লোকেরা অল্প পরিমাণে অর্থ প্রদান করে এবং এটি পাঁচ হাজারের বেশি নয়। সুতরাং, একটি ঘোষণা দেয়া যেতে পারে, যারা পাঁচ হাজার টাকা পর্যন্ত ভাড়া দেন তারা গার্মেন্টস কর্মীদের মতো সরকারি প্রণোদনা প্যাকেজের আওতায় সহযোগিতা পাবেন,’ তিনি যোগ করেন।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
আইনজীবী

শিশু রামিসা হত্যার ঘটনায় রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

May 24, 2026, 8:55 PM Asia/Dhaka
প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

May 24, 2026, 8:36 PM Asia/Dhaka
জখম

ফতুল্লায় চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আটক ২

May 24, 2026, 8:32 PM Asia/Dhaka
Latest News
আইনজীবী

শিশু রামিসা হত্যার ঘটনায় রাষ্ট্রীয় খরচে আসামিপক্ষে আইনজীবী নিয়োগ দিল সরকার

প্রধানমন্ত্রী

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার জামাতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

জখম

ফতুল্লায় চাঁদা না পেয়ে গাড়িচালককে কুপিয়ে জখম, আটক ২

৯ তলা

মোহাম্মদপুরে ৯ তলা ভবনে আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ২ ইউনিট

চুরি

নাটোরে চোরকে ছেড়ে দিয়ে চুরির ফ্রিজ কিনলেন পুলিশ কর্মকর্তা!

শেরপুরে গৃহবধূকে ধর্ষণ

শেরপুরে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে সাবেক ছাত্রদল নেতা আটক

হজ

সোমবার সন্ধ্যা থেকে হজের আনুষ্ঠানিকতা শুরু

সীমান্তে মাইন বিস্ফোরণ

সীমান্তে মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত

গ্যাস সরবরাহ

সোমবার ৯ ঘণ্টা যেসব এলাকায় বন্ধ থাকবে গ্যাস সরবরাহ

প্রধানমন্ত্রী তারেক রহমান

সবুজ ও আত্মনির্ভর জ্বালানির দিকে এগোচ্ছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp