Advertisement

জুমবাংলা ডেস্ক : মাঠ পর্যায়ে কর্মরত ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সদস্যের রহস্যজনক মৃত্যু হয়েছে। তার নাম মো. ইকবাল হোসেন (৩৫)। তিনি ডিএমপির রেঞ্জ রিজার্ভ ফোর্সে (আরআরএফ) কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্র জানায়, কর্তব্যরত অবস্থায় আজ বুধবার দুপুরে কনস্টেবল ইকবাল হোসেন হঠাৎ অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। এরপর চিকৎসাধীন অবস্থায় বেলা ৪টার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে ময়না তদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে। তবে প্রাথমিকভাবে তার মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি।

মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে শাহবাগ থানা পুলিশ। বিশেষ করে তিনি করোনভাইরাসে আক্রান্ত ছিলেন কি-না তদন্তে সেটার গুরুত্ব দেওয়া হচ্ছে। এ ছাড়া অন্য কোনো কারণে বিশেষ করে কোনো অপঘাতে বা তিনি আত্মহত্যা করেছেন কি-না তার তদন্ত চলছে।

জানতে চাইলে ডিএমপির শাহবাগ থানার ওসি আবুল হাসান গণমাধ্যমকে বলেন, কনস্টেবল ইকবাল হোসেন স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিক তদন্তে জানা গেছে। তবে অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে কি-না তার তদন্ত চলছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.