সরাসরি ফ্লাইট

Advertisement
দীর্ঘ ১৪ বছর পর আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) থেকে ঢাকা-করাচি রুটে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ১৬২ আসনের উদ্বোধনী এই ফ্লাইটের সব টিকিট ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে, যা এই রুটের যাত্রীদের ব্যাপক চাহিদার প্রতিফলন।

বুধবার বিমানের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক বোসরা ইসলাম বলেন, প্রথম ফ্লাইটটি সম্পূর্ণ বুকড। দ্বিতীয় ফ্লাইটের অধিকাংশ টিকেটও ইতোমধ্যে বিক্রি হয়ে গেছে। তিনি আরও বলেন, পুনরায় চালু হওয়া এই রুটে যাত্রীদের এমন সাড়া অত্যন্ত উৎসাহব্যঞ্জক।

টানা ১২ ঘণ্টা থাকবে না গ্যাস যেসব এলাকয়

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, ঢাকা থেকে রাত ৮টায় (বাংলাদেশ সময়) ফ্লাইট ছেড়ে রাত ১১টায় করাচিতে পৌঁছাবে। এরপর করাচি থেকে রাত ১২টায় ফ্লাইট ছেড়ে পরদিন ভোর ৪টা ২০ মিনিটে ঢাকায় পৌঁছাবে। প্রাথমিকভাবে সপ্তাহে দুদিন— বৃহস্পতি ও শনিবার ফ্লাইট পরিচালনা করা হবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের তথ্য অনুযায়ী, ঢাকা-করাচি সার্ভিসটি ২৯ জানুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত পরীক্ষামূলকভাবে পরিচালনা করা হবে। এই সময়ের পারফরম্যান্সের ভিত্তিতে সার্ভিস চালিয়ে যাওয়া বা সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বিমান জানায়, পাকিস্তান সিভিল এভিয়েশন অথরিটি নির্দিষ্ট করিডোর দিয়ে দেশটির আকাশসীমা ব্যবহারের অনুমতিসহ এই রুটে ফ্লাইট পরিচালনার জন্য প্রয়োজনীয় সব অনুমোদন দিয়েছে।

এয়ারলাইনসের কর্মকর্তারা জানান, পাকিস্তানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কয়েক মাস ধরে আলোচনা এবং সব আনুষ্ঠানিকতা শেষ হওয়ার ফলে ২০১২ সালের পর সরাসরি ফ্লাইট পুনরায় চালু করা সম্ভব হয়েছে।

দীর্ঘদিন ধরে এই রুটের যাত্রীদের দুবাই, দোহা বা শারজা ট্রানজিট ব্যবহার করে বিমানযাত্রা করতে হয়েছে। এতে তাদের সময় ও ভাড়া দুটোই বেশি লেগেছে।

বিমানের সরাসরি ফ্লাইট পুনরায় চালু হলে যাত্রীদের সময় ও ভাড়া সাশ্রয় হবে এবং দুদেশের মধ্যে আকাশপথে সংযোগ আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Arif Arman is a journalist associated with Zoom Bangla News, contributing to news editing and content development. With a strong understanding of digital journalism and editorial standards, he works to ensure accuracy, clarity, and reader engagement across published content.