Advertisement

স্পোর্টস ডেস্ক: ডিসেম্বরের প্রথম সপ্তাহে শুরু হচ্ছে বিপিএলের সপ্তম আসর। আসন্ন আসরকে সামনে রেখে এরই মধ্যে ঘর গোছাতে শুরু করে দিয়েছে বিপিএলের দলগুলো। বিশ্বকাপজয়ী ইংলিশ অধিনায়ক ইয়ন মরগানকে দেখা যাবে বিপিএলের সপ্তম আসরে। ইংলিশ এই দলপতি খেলবেন গতবারের রানার্সআপ ঢাকা ডায়নামাইটসে। ডায়নামাইটস ফ্র্যাঞ্চাইজিটি মরগানের খেলার বিষয়টি নিশ্চিত করেছে।

প্রথমবারের মতো বিপিএল মাতাতে আসবেন মরগান। আসন্ন বিপিএলে রাজশাহী কিংসে দেখা যাবে দক্ষিণ আফ্রিকার সাবেক অলরাউন্ডার জেপি ডুমিনিকে। নতুন মৌসুমের জন্য দলে ভেড়ানো রাজশাহীর প্রথম বিদেশি ক্রিকেটার ডুমিনি। এদিকে, অস্ট্রেলিয়ান অলরাউন্ডার শেন ওয়াটসন এরই মধ্যে খুলনা টাইটান্সে যোগ দিয়েছেন। একই দলে যোগ দেওয়ার কথা প্রোটিয়া স্পিনার ইমরান তাহিরের।

গতবার তিনি একটি ম্যাচেও খেলতে পারেননি। এছাড়া, প্রোটিয়া ব্যাটসম্যান ডেভিড মিলার যোগ দিতে পারেন ঢাকা ডাইনামাইটসে। -সারাবাংলা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.