Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৪ আসনের উপনির্বাচন পরিচালনায় দলের প্রেসিডিয়াম সদস্য লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানকে আহ্বায়ক করে ১০ সদস্যের কমিটি গঠন করেছে আওয়ামী লীগ। কমিটির সমন্বয়কারী করা হয়েছে দলের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমকে।

বুধবার রাতে আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

ঢাকা বিভাগের দায়িত্বপ্রাপ্ত যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনির সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। বৈঠকে দলের প্রেসিডিয়াম সদস্য ড. আবদুর রাজ্জাক, কর্নেল (অব.) ফারুক খান উপস্থিত ছিলেন। বৈঠক সূত্র যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেছে।

নির্বাচন পরিচালনা কমিটির ৮ সদস্যের মধ্যে রয়েছেন- আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন্নাহার চাঁপা, বন ও পরিবেশবিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, কেন্দ্রীয় সদস্য সাহাবুদ্দিন ফরাজি, অ্যাডভোকেট রিয়াজুল কবির কাওসার, আনোয়ার হোসেন, অ্যাডভোকেট সানজীদা খানম ও আবদুল আওয়াল শামীম। উপনির্বাচনে তাদের সাতজন প্রত্যেকে একটি করে ওয়ার্ড এবং একজন একটি ইউনিয়নের দায়িত্ব পালন করবেন।

বৈঠকে কমিটি গঠনের পাশাপাশি ঢাকা বিভাগের সাংগঠনিক বিভিন্ন বিষয় নিয়েও আলোচনা হয়েছে। এ সময় শিগগিরই অভ্যন্তরীণ বিরোধ মেটাতে বিরোধপূর্ণ ইউনিটের নেতাদের নিয়ে ধারাবাহিক বৈঠক করার বিষয়ে আলোচনা হয়। আরেকটি বৈঠক করে এই কাজের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে।

ঢাকা-১৪ আসনের সংসদ সদস্য আসলামুল হক মারা যান ৪ এপ্রিল। শূন্য আসনে শাহ আলী থানা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আগা খান মিন্টুকে দলীয় মনোনয়ন দেয় আওয়ামী লীগ। আগামী ২৮ জুলাই এ আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.