Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ চলছে
জাতীয়

ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ চলছে

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 12, 2020Updated:November 12, 20202 Mins Read

ঢাকা-১৮, সিরাজগঞ্জ-১ আসনে ভোটগ্রহণ চলছে

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৯টায় শুরু হয়েছে ভোটযুদ্ধ। চলবে বিকাল ৫টা পর্যন্ত।

দুটি আসনেই ভোট হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। এ নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি নির্বাচন কমিশনের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে বিবেচনা করা হচ্ছে। বিশেষ করে ঢাকা-১৮ আসনে ভোটার উপস্থিতি কম হওয়ার শঙ্কা রয়েছে। গত ২১ মার্চ জাতীয় সংসদের ঢাকা-১০ আসনের উপনির্বাচনে মাত্র ৫.২৮  শতাংশ  ভোট পড়েছিল। আর গত ১৭ অক্টোবর  ঢাকা-৫ আসনের উপনির্বাচনে ভোট পড়ে মাত্র ১০.৪৩ শতাংশ। এতে অনেকের ধারণা, নির্বাচন সম্পর্কে  ঢাকার ভোটারদের আগ্রহ কমেছে বেশি।

এ কারণে আজকের নির্বাচনে কেন্দ্রে ভোটার উপস্থিতি বাড়ানোর দিকে গুরুত্ব দিচ্ছেন আওয়ামী লীগের দুই প্রার্থী ও নেতারা। আজ সকাল থেকে শুরু করে ভোটগ্রহণের শেষ সময় পর্যন্ত ভোটকেন্দ্রগুলোতে যেন ভোটারদের উপস্থিতি থাকে সেটি নিশ্চিত করতে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছেন আওয়ামী লীগের দুই প্রার্থী।

ঢাকা-১৮ আসনে আওয়ামী লীগ প্রার্থী হাবীব হাসান বলেন, ‘উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ভোটাররা নৌকায় ভোট দিতে মুখিয়ে আছেন। আমরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়েছি। আশা করি বিপুল ভোটে জয় পাব।’

সিরাজগঞ্জ-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী তানভীর শাকিল জয় বলেন, ‘ভোটারদের ভোটকেন্দ্রে আনতে আমরা প্রতিটি বাড়ি বাড়ি গিয়ে উৎসাহ দিয়েছি। ইভিএমে ভোটগ্রহণ কিভাবে হয় সে বিষয়ে সচেতন করতে ভোটারদের সঙ্গে আলোচনা করেছি। দুর্গম চর এলাকাগুলোতেও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার অনুরোধ জানিয়ে এসেছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

June 26, 2026
বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

June 26, 2026
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026

Latest News

কারণ

নির্বাচনি ব্যয়ের হিসাব জমা না দেওয়ায় এনসিপিসহ সাত দলকে ইসির কারণ দর্শানোর নোটিশ

বৈঠক

শি চিন পিংয়ের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক, সম্পর্ক জোরদারে গুরুত্ব

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa