Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন : ইভিএমে ভোটগ্রহণ শুরু
জাতীয়

ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন : ইভিএমে ভোটগ্রহণ শুরু

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 17, 20202 Mins Read

ঢাকা-৫ ও নওগাঁ-৬ উপনির্বাচন : ইভিএমে ভোটগ্রহণ শুরু

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা-৫ ও নওগাঁ-৬ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে একটানা ভোটগ্রহণ।

দুই আসনেই এবার ভোটগ্রহণ হচ্ছে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম)। দুই উপনির্বাচনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ কয়েকটি দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এদিকে ইভিএমে ভোটগ্রহণের জন্য ভোট কেন্দ্রে আছে কারিগরি দল। সেই সঙ্গে যেকোনও ধরনের ত্রুটি মোকাবিলায় অতিরিক্ত ইভিএমও প্রস্তুত রাখা আছে বলে জানিয়েছেন দুই উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তারা। শুক্রবারই ইভিএমসহ নির্বাচনী মালামাল সব কেন্দ্রে পৌঁছে দেয় কমিশন।

সুষ্ঠু ভোটগ্রহণের স্বার্থে নির্বাচনী এলাকায় শুক্রবার মধ্যরাত থেকে গণপরিবহনে সীমিত নিষেধাজ্ঞা কার্যকর হয়। আগেই ঘোষণা করা হয়েছে, ভোটগ্রহণের আগের দুদিন এবং পরের এক দিন নির্বাচনী এলাকায় মোটরসাইকেল চলাচলে নিষেধাজ্ঞা থাকবে।

এছাড়া এ দুই আসনের উপনির্বাচনে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

ঢাকা-৫ আসন

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সংসদ সদস্য হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যাওয়ায় এ আসনটি শূন্য হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ১৪টি ওয়ার্ড নিয়ে গঠিত এ আসনের উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ছয় প্রার্থী। তারা হলেন আওয়ামী লীগের মো. কাজী মনিরুল ইসলাম, বিএনপির সালাহউদ্দিন আহমেদ, জাতীয় পার্টির মীর আবদুর সবুর, গণফ্রন্টের এইচএম ইব্রাহিম ভূঁইয়া, বাংলাদেশ কংগ্রেসের মো. আনছার রহমান শিকদার ও ন্যাশনাল পিপলস পার্টির মো. আরিফুর রহমান।

এ আসনে ভোটার সংখ্যা ৪ লাখ ৭১ হাজার ১২৯ জন; তাদের মধ্যে পুরুষ ২ লাখ ৪১ হাজার ৪৬৪ ও নারী ২ লাখ ২৯ হাজার ৬৬৫ জন।

নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই)

এদিকে নওগাঁ-৬ (রানীনগর-আত্রাই) আসনের উপনির্বাচনে এবারই প্রথম ইভিএমে ভোট হচ্ছে। গত ২৭ জুলাই এ আসনের এমপি ইসরাফিল আলম করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

রানীনগর ও আত্রাই উপজেলায় ১৬টি ইউনিয়ন। এ আসনে ভোটার ৩ লাখ ৬ হাজার ৭২৫ জন। এর মধ্যে রানীনগরে ১ লাখ ৪৯ হাজার ৫৮৭ এবং আত্রাইয়ে ভোটার ১ লাখ ৫৭ হাজার ১৩৮ জন। এ দুই উপজেলায় পুরুষ ভোটার ১ লাখ ৫৩ হাজার ৭৫৮ এবং নারী ভোটার ১ লাখ ৫২ হাজার ৯৬৭ জন।

এ উপনির্বাচনে রানীনগরের ৪৯টি ও আত্রাইয়ের ৫৫টিসহ মোট ১০৪টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। এতে দুই উপজেলায় ১০৪ জন প্রিজাইডিং অফিসার, ৭২১ জন সহকারী প্রিজাইডিং অফিসার এবং ১ হাজার ৪৪২ জন পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন।

এছাড়া ভোটকেন্দ্র এবং ভোটারদের নিরাপত্তার জন্য পুলিশ, র‌্যাব, বিজিবি এবং আনসার বাহিনী নিয়োজিত থাকবে। প্রতিটি ইউনিয়নে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

June 25, 2026
আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

June 25, 2026
চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

June 25, 2026

Latest News

ইলিশ

মেঘনার বুকে ধরা পড়ল ৩ কেজির ‘রাজা ইলিশ’

আমির

বিএনপি বর্তমানে ফ্যাসিবাদী ধারা অনুসরণ করছে: জামায়াত আমির

চিড়িয়াখানা

৫৭ লাখ টাকায় দক্ষিণ আফ্রিকা থেকে চিড়িয়াখানায় আনা হলো ওয়াইল্ডবিস্ট ও কমন ইল্যান্ড

Mobile Data

মোবাইলে অব্যবহৃত ডাটার মেয়াদ নিয়ে সংসদে ক্ষোভ

pay-scale

পে-স্কেল নিয়ে সচিব কমিটির সভায় যেসব সিদ্ধান্ত হলো

বিদ্যুৎ বিল

গ্রাহকদের বিদ্যুৎ বিলের ৭০ লাখ টাকা নিয়ে লাপাত্তা ব্যাংকের নিরাপত্তাকর্মী

বরখাস্ত

আট মাস কর্মস্থলে অনুপস্থিত, ডিআইজি বিপ্লব বিজয় তালুকদার সাময়িক বরখাস্ত

শিক্ষামন্ত্রী

সব প্রাথমিক বিদ্যালয়ে চালু হবে মিড-ডে মিল, অনিয়মে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

সাঁতার

স্কুল ফাঁকি দিয়ে সাঁতার কাটতে গিয়ে ধরা, চার শিক্ষার্থীকে ৮০০ গাছ লাগানোর নির্দেশ

দুর্নীতি

সেবাখাতে দুর্নীতি ও ঘুষে শীর্ষে পাসপোর্ট অফিস, দ্বিতীয় বিআরটিএ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa