ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ (মতিঝিল, শাহবাগ, রমনা, পল্টন ও শাহজাহানপুর) আসনের ১২টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা আব্বাস এগিয়ে রয়েছেন। প্রাপ্ত ফল অনুযায়ী, এসব কেন্দ্রে তিনি মোট ৯২৬ ভোটে এগিয়ে আছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ভোটগ্রহণ শেষে গণনা কার্যক্রমের পর বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ১২টি কেন্দ্রে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাস পেয়েছেন ৭ হাজার ৪২৩ ভোট।
অন্যদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাপলাকলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী পেয়েছেন ৬ হাজার ৪৯৭ ভোট।
এর আগে সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। ভোটগ্রহণ শেষে দেশজুড়ে কেন্দ্রভিত্তিক ভোটগণনা চলছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


