জুমবাংলা ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান। ঢাবির ৩০তম উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন তিনি।

Advertisement

সোমবার বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাকে নিয়োগ দেন।

ঢাবির নতুন ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান যুক্তরাজ্যের যে বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ও পিএইচডি করেছেন সেই বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোকাররম হোসাইন তাকে নিয়ে ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন।

সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক ওয়ালে মোকাররম লেখেন, বাংলাদেশের এই প্রথম কোনো সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি দেখলাম, যিনি নিয়মিত গবেষণা করেন, আন্তর্জাতিক গবেষণা জার্নালে পেপার পাবলিশ করেন ও নিজের এক্সপার্টাইস এরিয়াতে বই-পুস্তক লিখছেন। গুগল সাইটেশান দেখলাম কয়েক হাজার। এভাবে ২-৪টা নিয়োগ হলে, ভণ্ড, বাটপার চেতনার ফিল্টারওয়ালা ষাঁড়দের খাওয়া বন্ধ হয়ে যাবে যে।’

তিনি আরও বলেন, মজার ব্যাপার হচ্ছে, ড. নিয়াজ আমার বর্তমান বিশ্ববিদ্যালয় (Swansea University) থেকে মাস্টার্স, পিএইচডি ও পোস্টডক করেছেন।

ড. নিয়াজ আহমেদ খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক এবং ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) উপ-উপচার্য।

তার জন্ম ১৯৬৬ সালের ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামে। তার একমাত্র মেয়ের নাম ফাতিহা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি ১৯৮৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের লোক-প্রশাসন বিভাগ থেকে স্নাতক এবং ১৯৮৭ সালে একই বিভাগ থেকে স্নাতোকোত্তর সম্পন্ন করেছেন।

অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান ন্যাশনাল ডিফেন্স কলেজ (এনডিসি) এবং ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্নেন্স অ্যান্ড ডেভেলপমেন্টের (বিআইজিডি) সিনিয়র একাডেমিক অ্যাডভাইজার। বাংলাদেশ ট্রপিক্যাল ফরেস্ট কনজারভেশন (অরণনায়ক) ফাউন্ডেশনের চেয়ারম্যান। তিনি ইউনিভার্সিটি অব ওয়েলস সোয়ানসি এবং এশিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজিতে উচ্চশিক্ষা ও গবেষণা করেছেন।

তার কর্মজীবনে বাংলাদেশ, থাইল্যান্ড এবং যুক্তরাজ্যে অর্জিত একাডেমিক এবং অনুশীলন উন্নয়ন ব্যবস্থাপনার অভিজ্ঞতার একটি সমৃদ্ধ মিশ্রণ প্রতিফলিত হয়। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার (বিশ্বের বৃহত্তম পরিবেশগত নেটওয়ার্ক সংস্থা) এর বাংলাদেশ কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তার পূর্ববর্তী কয়েকটি পদের মধ্যে রয়েছে: সিনিয়র প্রোগ্রাম কো-অর্ডিনেটর, ইউএনডিপি-বাংলাদেশ; বন ও প্রাকৃতিক সম্পদ ব্যবস্থাপনা বিশেষজ্ঞ (আরইটিএ ৫৯০০), এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক (এডিবি), সাউথ এশিয়ান ফেলো, কুইন এলিজাবেথ হাউস, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়; বিশিষ্ট ভিজিটিং গবেষক, কায়রোর আমেরিকান বিশ্ববিদ্যালয়; ব্যবস্থাপক (অপারেশন্স), পিকেএসএফ; এবং ডিস্টিংগুইশড ভিজিটিং প্রফেসর, এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)।

তিনি জাতীয় ও আন্তর্জাতিক জার্নাল এবং বইগুলোতে ১৬০টিরও বেশি নিবন্ধ এবং বইয়ের অধ্যায় রচনায় অবদান রেখেছেন। তিনি নিয়মিতভাবে পরিবেশ ও টেকসই উন্নয়ন সম্পর্কিত উচ্চ প্যানেলযুক্ত সরকার এবং নাগরিক সমাজ কমিটিতে অবদান রাখেন এবং বাংলাদেশের প্রধান জাতীয় (বেসামরিক ও সামরিক) প্রতিষ্ঠানগুলোতে রিসোর্স পার্সন এবং একাডেমিক উপদেষ্টা হিসেবে কাজ করেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.