Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাবির শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের প্রার্থীরা ‘অটো পাস’
জাতীয় স্লাইডার

ঢাবির শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের প্রার্থীরা ‘অটো পাস’

By Mohammad Al AminDecember 22, 20203 Mins Read

ঢাবির শিক্ষক সমিতির নির্বাচনে নীল দলের প্রার্থীরা ‘অটো পাস’

Advertisement

জুমবাংলা ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচনে সরকার সমর্থক নীল দলের প্রার্থীরা ‘অটো পাস’ নিয়েছেন৷ অভিযোগ বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দলের৷ নির্বাচন পরিচালনা পর্ষদ বলছে, তাদের কাজ ছিলো নির্বাচন করা, স্থগিত বা বন্ধ করা নয়৷ খবর ডয়চে ভেলের।

৩০ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির নির্বাচন হওয়ার কথা ছিল৷ কিন্তু তার আর প্রয়োজন হয়নি৷ কারণ নীল দল ছাড়া আর কেউ প্যানেল দেয়নি৷ আলাদা ভাবে কেউ প্রার্থীও হয়নি৷ বিএনপি-জামায়াত সমর্থিত সাদা দল আর বামপন্থীদের গোলাপী দল নির্বাচনে অংশ নেয়ায় বিরত থাকে৷ ফলে নির্বাচন পরিচালনা পর্ষদ চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের পরই ২০ ডিসেম্বর রাতে নীল দলের ১৫ জনকেই বিজয়ী ঘোষণা করে৷

আইন অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক মো. রহমত উল্লাহকে সভাপতি এবং পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক নিজামুল হক ভূঁইয়াকে সাধারণ সম্পাদক নির্বাচিত ঘোষণা করা হয়৷

কিন্তু এটা মানতে চাইছেন না সাদা দলের নেতারা৷ তারা বলছেন, এটা এক তরফা এবং অটো পাসের নির্বাচন হয়েছে৷

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম অভিযোগ করেন, শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাকসুদ কামাল প্রো-ভিসি হয়ে যাওয়ায় গত ছয় মাস ধরে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন সাদা দলের অধ্যাপক লুৎফর রহমান৷ গত নির্বাচনে একমাত্র তিনিই সাদা দল থেকে সহ-সভাপতি নির্বাচিত হন৷ এটা নীল দল মানতে পারেনি৷ তাই এই করোনা মহামারির মধ্যেও তারা এক তরফা নির্বাচন করে নিল৷

তিনি বলেন, করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ৷ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বডি-সিনেট, সিন্ডিকেট, ডাকসুর নির্বাচন হচ্ছে না৷ আমাদের বেশ কয়েকজন শিক্ষক করোনায় মারা গেছেন৷ তাই নির্বাচন স্থগিতের আহ্বান জানিয়েছিলেন৷ শিক্ষক সমিতি এবং নির্বাচন পরিচালনা পর্যদের কাছেও আবেদন করেছিলেন৷ কিন্তু কেউই তাদের আবেদনে সাড়া দেননি৷ তাই তারা নির্বাচনে অংশ নেয়া থেকে বিরত থেকেছেন৷

তার অভিযোগ, গণতন্ত্রের সূতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ও নির্বাচনে অটো পাস সিস্টেমে চলে গেল৷ এই সরকার ২০১৮ সালের ডিসেম্বরে রাতে নির্বাচন করেছে৷ আর এখন তো নির্বাচনই হয় না৷ সবাই অটো পাস৷ ঢাকা বিশ্ববিদ্যালয়ও অটো পাসের কবলে পড়ল৷

অবশ্য এই অভিযোগ মানতে চান না নীল দলের নেতারা৷ তারা বলছেন, সাদা দলের প্রার্থীরা মনোনয়নপত্রও কিনলেন কিন্তু জমা দিলেন না৷

আসলে তারা প্রার্থী জোগাড় করতে না পেরে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন৷ গত ১০ বছরে শিক্ষক সমিতির নির্বাচনে সাদা দল থেকে দুই-একজন ছাড়া কেউ পাশ করতে পারেননি৷

শিক্ষক সমিতির নতুন সভাপতি অধ্যাপক মো. রহমত উল্লাহ বলেন, শিক্ষক সমিতির গঠনতন্ত্রেও ৩১ ডিসেম্বরের মধ্যে নির্বাচন করা বাধ্যতামূলক৷ তাই এটা পেছানো বা স্থগিতের সুযোগ ছিল না৷ সিনেট, সিন্ডিকেট বা ডাকসুর বিষয় আলাদা৷ নানা কারণে এই নির্বাচনগুলো সঠিক সময় হয় না৷ তাদের নির্বাচন পেছানোর বিধান আছে৷

তিনি দাবি করেন, নির্বাচনের সিদ্ধান্ত হয় শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত সভাপতির সভাপতিত্বে৷ তিনি তো নীল দলের৷ তিনি তো কোনও ধরনের বিরোধিতা করেননি৷ তার তো নোট অব ডিসেন্ট দেয়ার সুযোগ ছিলো৷

ওয়ান ইলেভেনের সময়ও তো শিক্ষক সমিতির নির্বাচন হয়নি৷ এর জবাবে তিনি বলেন, তখন সরকারের দিক থেকে নিষেধাজ্ঞা ছিলো৷ কোনও নির্বাচনই তখন হয়নি৷ আর এখন তো সব নির্বাচন হচ্ছে৷

নির্বাচন পরিচালনা পর্যদ বলছে, তারা স্বাস্থ্যবিধি মেনেই নির্বাচনের আয়োজন করেছিল৷ সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য অনেক বেশি ভোট বুথ স্থাপনের সিদ্ধান্ত হয়েছিল৷ এমনকি শিক্ষক সমিতির নির্বাচনের সময় ঐতিহ্যগতভাবে যে খাবার দাবারের আয়োজন করা হয় তাও বাতিল করা হয়েছিল৷ পার্কিং মোহসিন হলের মাঠে নেয়া হয়েছিল৷

তারপর সাদা দল নির্বাচনে অংশ নেয়নি৷ নির্বাচন পরিচালক অধ্যাপক জাকির হোসেন ভূঁইয়া বলেন, নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষক সমিতি৷ আমাদের শুধু নির্বাচন পরিচালনার দায়িত্ব দেয়া হয়েছে৷ আমাদের নির্বাচন করার ক্ষমতা আছে৷ বন্ধ বা স্থগিত করার ক্ষমতা নাই৷ এটা চাইলে শিক্ষক সমিতি করতে পারত৷

আর অধ্যাপক মো. উল্লাহ দাবি করেন, আমরা নির্বাচিত৷ এক পদে একাধিক প্রার্থী না থাকলে সব নির্বাচনেই তাদের বিজয়ী ঘোষণা করা হয়৷ আমাদের ক্ষেত্রেও তাই হয়েছে৷

অবশ্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম বলেন, নির্বাচনই তো হয়নি৷ তারা নির্বাচিত হলেন কীভাবে?

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Mohammad Al Amin
  • X (Twitter)

Mohammad Al Amin is a member of the iNews Desk editorial team, contributing to day-to-day news coverage with an emphasis on factual accuracy, responsible reporting, and clear storytelling. As part of the newsroom workflow, he works closely with editors and reporters to help produce timely, well-verified articles that meet iNews’ editorial and journalistic standards for a global readership.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa