Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ঢাবির সিনেট থেকে পদত্যাগ করায় প্রশংসিত শোভন, যা বললেন রাব্বানী
জাতীয়

ঢাবির সিনেট থেকে পদত্যাগ করায় প্রশংসিত শোভন, যা বললেন রাব্বানী

By Shamim RezaSeptember 17, 2019Updated:September 17, 20192 Mins Read

ঢাবির সিনেট থেকে পদত্যাগ করায় প্রশংসিত শোভন, যা বললেন রাব্বানী

Advertisement

জুমবাংলা ডেস্ক : চাঁদাবাজির অভিযোগে বহিষ্কার হওয়ার পর ঢাবির সিনেট থেকে পদত্যাগ করায় প্রশংসিত হন ছাত্রলীগের সাবেক সভাপতি শোভন। অন্যদিকে একই অভিযোগে বহিষ্কৃত ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ডাকসুর জিএস গোলাম রাব্বানী সমালোচনা করছেন বিভিন্ন ছাত্রসংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা।

ডাকসুর জিএস পদ থেকে রাব্বানীর পদত্যাগের দাবিতে গত তিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় বাম ছাত্র সংগঠনগুলো আন্দোলন করছে। মঙ্গলবার শিক্ষা দিবসে ডাকসুর পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করলেও সেখানে উপস্থিত ছিলেন না ডাকসুর জিএস রাব্বানী।

পদত্যাগের বিষয়ে জানতে চাইলে রাব্বানী বলেন, পদত্যাগ করার প্রশ্নই ওঠে না। শোভন ছাত্রলীগের পদাধিকার বলে সিনেট সদস্য হয়েছিল। তাই পদ থেকে সরে যাওয়ায় পর সে ব্যক্তিগত কারণ দেখিয়ে সেখান থেকে পদত্যাগ করে। আমি শিক্ষার্থীদের ভোটে নির্বাচিত জিএস।

শোভনের পদত্যাগের কারণে কোনো চাপ অনুভব করছেন কিনা জানতে চাইলে রাব্বানী বলেন, না কোনো চাপ অনুভব করছি না। সে তার ব্যক্তিগত কারণে পদত্যাগ করেছে। আমি আমার রুটিন ওয়ার্ক কাজ শুরু করব শিগগিরই।

বিভিন্ন ছাত্র সংগঠনের তার পদত্যাগের বিষয়ে আন্দোলনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তিনি বলেন, কে কী বলল সেদিকে খেয়াল করছি না।

এ বিষয়ে ছাত্র ইউনিয়নের ঢাবি শাখার সাধারণ সম্পাদক রাগিব নাইম বলেন, শোভনের পদত্যাগকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু একইভাবে দুর্নীতিগ্রস্ত রাব্বানীর ডাকসুর নেতৃত্ব দেওয়ার কোনো অধিকার নেই। তাকে পদত্যাগ করতে হবে।

ডাকসুর ভিপি নুরল হক নুর বলেন, চাঁদাবাজিতে জড়িত থাকা, শৃঙ্খলা ভঙ্গসহ নানা অনিয়মের অভিযোগে ছাত্রলীগের সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারিত হওয়া গোলাম রাব্বানীর স্বেচ্ছায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) থেকে পদত্যাগ করা উচিত।

চাঁদাবাজির অভিযোগে ছাত্রলীগ থেকে বহিষ্কার হওয়ার গত সোমবার উপাচার্য কার্যালয়ে গিয়ে ছাত্রলীগের কেন্দ্রীয় কয়েকজন নেতা শোভনের পক্ষে পদত্যাগের চিঠি দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে পাঁচজন ছাত্র প্রতিনিধি থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক সিনেট অধিবেশন অনুষ্ঠিত হয় গত ২৬ জুন। এতে পাঁচজন ছাত্র প্রতিনিধির মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন ও ঢাবি শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস সিনেট সদস্য হিসেবে মনোনীত হয়। বাকি তিনজন হলেন- ডাকসু ভিপি নুরুল হক নুর, জিএস গোলাম রাব্বানী ও সদস্য তিলোত্তমা শিকদার।

শোভনের পদত্যাগ ছড়িয়ে পড়ার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসিত হন ছাত্রলীগের এই নেতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গ্রুপে শিক্ষার্থীরা এ জন্য তাকে ধন্যবাদ জানায়। ‘স্বপ্নের ঢাকা বিশ্ববিদ্যালয়’ নামে ঢাবি শিক্ষার্থীদের নিয়ে একটি ফেসবুক গ্রুপে এম এ হাসেম শোভন নিয়ে লেখেন- ‘তোমাকে নিয়ে না লিখে পারলাম না শোভন। সবার হৃদয়ের মাঝে তোমার নাম লিখা থাকবে আজীবন। তুমি কেমন উঁচু মনের মানুষ, সেটা তুমি বারংবার প্রমাণ করে যাচ্ছো’। অন্য একটি পোস্টে জাহিদ হাসান নামে একজন কমেন্ট করেন- ‘শোভন আর রাব্বানীর পার্থক্য এই জায়গায়’।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa