জুমবাংলা ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজের নতুন ভবনের করোনা ইউনিটে আগুনের ঘটনায় মোমেনা (৪৫) নামে আরো এক রোগীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ নিয়ে আগুনের ঘটনায় মৃত্যুর সংখ্যা বেড়ে ৪ জনে দাঁড়াল।
এদিন পুরাতন বার্ন (বর্তমানে করোনা ইউনিট) ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. আ ফ ম আরিফুল ইসলাম নবীন তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঘটনার পর ৮ রোগীকে বার্ন ইউনিটের আইসিইউতে আনা হয়। বৃহস্পতিবার বিকেলে আরো ২ জনকে নেয়া হয়। সেখানে বিকেল ৪টার দিকে চিকিৎসাধীন মোমেনার মৃত্যু হয়।
তিনি আরো জানান, এ ঘটনায় আরো ৬ জন আইসিইউতে ও ৩ জন এইচডিইউতে ভর্তি রয়েছেন।
এর আগে, বুধবার সকাল ৮টার দিকে ঢামেক হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনায় আক্রান্ত রোগীদের জন্য বরাদ্দ করা আইসিইউ ইউনিটে আগুন লাগে। দুর্ঘটনায় সেদিনই তিনজনের মৃত্যু হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


