
জুমবাংলা ডেস্ক : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের নতুন ভবনের করোনা ইউনিটের আইসিইউয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে ১৫ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সদর দফতরের উপ-পরিচালক (অ্যাম্বুলেন্স) নূর হাসানকে প্রধান করে এ তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিতে রয়েছেন একজন ডিএডি ও দুজন ইন্সপেক্টর।
ফায়ার সার্ভিসের ঢাকা বিভাগের উপ-পরিচালক (ডিডি) দেবাশিষ বর্ধন এ তথ্য জানান।
তিনি বলেন, এমন গুরুত্বপূর্ণ স্থাপনায় আগুনের কারণ অনুসন্ধানে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) ও হাসপাতালের নতুন ভবনের তৃতীয় তলায় করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, বুধবার সকালে ঢামেকের আইসিইউতে আগুন লাগার পর সেখানে থাকা রোগীদের হাসপাতালের অন্য বিভাগে সরিয়ে নেওয়ার পর ৩ জনের মৃত্যু হয়।
আগুনে কেউ পোড়া যাননি। মৃত তিনজনই আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। আগুন লাগার পর তাদের হাসপাতালের অন্য বিভাগে সরিয়ে নেওয়া হয়। সেখানেই তাদের মৃত্যু হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


