Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে উঠলে কন্যাশিশুরা আগামী প্রজন্মকে নেতৃত্ব দেবে : প্রধানমন্ত্রী
জাতীয় স্লাইডার

তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে উঠলে কন্যাশিশুরা আগামী প্রজন্মকে নেতৃত্ব দেবে : প্রধানমন্ত্রী

By জুমবাংলা নিউজ ডেস্কOctober 4, 20212 Mins Read
প্রধানমন্ত্রী শেখ হাসিনা। (ফাইল ছবি)
Advertisement

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিবর্তিত বিশ্ব পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে চলার ক্ষেত্রে কন্যাশিশুরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ হয়ে উঠলে তারা আরও এগিয়ে যাবে। আমাদের কন্যাশিশুরা সমগ্র বিশ্বে আগামী প্রজন্মকে নেতৃত্ব দেবে। এজন্য সবাইকে তাদের জন্য সে সুযোগ সৃষ্টি করে দিতে হবে।

আগামীকাল ৫ অক্টোবর ‘জাতীয় কন্যাশিশু দিবস-২০২১’ উপলক্ষে দেয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন, “আমরা কন্যাশিশু-প্রযুক্তিতে সমৃদ্ধ হবো, ডিজিটাল বাংলাদেশ গড়বো’- এই প্রতিপাদ্য নিয়ে দেশব্যাপী ‘জাতীয় কন্যাশিশু দিবস’ উদ্যাপন করা হচ্ছে জেনে আমি আনন্দিত। এ উপলক্ষে আমি বাংলাদেশের সকল কন্যাশিশুকে আন্তরিক শুভেচ্ছা ও স্নেহাশিষ জানাচ্ছি।”

তিনি বলেন, আওয়ামী লীগ সরকার নারী ও কন্যাশিশু-বান্ধব সরকার। কন্যাশিশুর শিক্ষা ও প্রযুক্তি জ্ঞানসহ তাদের যথাযথ বিকাশ নিশ্চিত করা গেলে, তারাও সুনাগরিক হিসেবে গড়ে উঠবে এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখতে সক্ষম হবে। খবর তথ্য বিবরণীর।

প্রধানমন্ত্রী বলেন, নারী ও কন্যাশিশুদের ক্ষমতায়ন, তাদের প্রতি নির্যাতন বন্ধ, নারী ও শিশু পাচাররোধ, কর্মক্ষেত্রে নারীর নিরাপত্তা বিধান এবং আর্থ-সামাজিক কর্মকান্ডের মূল ধারায় নারীর পূর্ণ ও সমঅংশগ্রহণ নিশ্চিত করাসহ নারী ও কন্যাশিশুদের সামগ্রিক আর্থ-সামাজিক উন্নয়ন নিশ্চিত করা সরকারের অন্যতম প্রধান লক্ষ্য।

শেখ হাসিনা বলেন, ‘কন্যাশিশুদের কল্যাণে আমরা স্নাতক পর্যন্ত অবৈতনিক শিক্ষার প্রচলন, উপবৃত্তি প্রবর্তন, বিনামূল্যে বই বিতরণ, নারী শিক্ষকদের সংখ্যা বৃদ্ধিসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছি। সরকার জাতীয় শিশুনীতি -২০১১, জাতীয় নারী উন্নয়ন নীতি-২০১১ ও শিশু দিবাযতœ কেন্দ্র আইন-২০২১ প্রণয়ন করেছে। নারী ও শিশু নির্যাতন দমন (সংশোধন) আইন-২০২০ এ ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধান রাখা হয়েছে। বাল্যবিয়ে ও যৌতুক প্রতিরোধে বাল্যবিবাহ নিরোধ আইন-২০১৭ ও যৌতুক নিরোধ আইন ২০১৮ প্রণয়ন করা হয়েছে। আমাদের গৃহীত এসব পদক্ষেপের ফলে বাল্যবিবাহ উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। ১ দশমিক ৪০ কোটি কন্যা শিক্ষার্থীকে উপবৃত্তি প্রদান করছি। বিদ্যালয়ে ছাত্রী ভর্তির হার, মেয়েদের উচ্চশিক্ষা ও কারিগরি শিক্ষা গ্রহণের হার বৃদ্ধি পেয়েছে। ক্রীড়াঙ্গণেও আমাদের মেয়েরা সফলতা অর্জন করছে।’

প্রধানমন্ত্রী ‘জাতীয় কন্যাশিশু দিবস ২০২১’-এর সার্বিক সাফল্য কামনা করেন। সূত্র: বাসস

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

February 6, 2026
তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

February 6, 2026
একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

February 6, 2026
Latest News
ইসি সচিব

নির্বাচন উপলক্ষে ৭ দিন মাঠে থাকবেন ভ্রাম্যমাণ আদালত : ইসি সচিব

তিন কমিশনার

তিন কমিশনারসহ কাস্টমসের ৩৮ কর্মকর্তা বদলি

একুশে পদক

একুশে পদক পাচ্ছেন ৯ ব্যক্তি ও এক প্রতিষ্ঠান

ভোট কেন্দ্র

এনআইডি নাম্বার দিয়ে যেভাবে জানবেন আপনার ভোট কেন্দ্রের নাম

অমর একুশে বইমেলা

অমর একুশে বইমেলা শুরুর তারিখ নিয়ে ক্ষুব্ধ প্রকাশকরা

কমিশনার

নতুন সংসদ সদস্যদের শপথ পড়াবেন প্রধান নির্বাচন কমিশনার

শীত নিয়ে নতুন বার্তা

শীত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

সুযোগ

‘স্বাধীন বাংলাদেশের বাস্তবতায় জামায়াতে ইসলামীকে সমর্থনের সুযোগ নেই’

বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগামীকাল ৬ ঘন্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

নীতি

‘ভালো নেতা ও নীতি চাই, অন্যথায় মুক্তি সম্ভব নয়’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.