Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি তদন্ত প্রতিবেদনের পরে ঢাকা-১৮ প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি
রাজনীতি

তদন্ত প্রতিবেদনের পরে ঢাকা-১৮ প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

By Shamim RezaOctober 4, 20202 Mins Read

তদন্ত প্রতিবেদনের পরে ঢাকা-১৮ প্রার্থী চূড়ান্ত করবে বিএনপি

Advertisement

জুমবাংলা ডেস্ক : ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনে বিএনপির মনোনয়ন কে পাবেন তা জানতে আরও অপেক্ষা করতে হবে। শনিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় দলের স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে ওই আসনের দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পরই প্রার্থী চূড়ান্ত করা হবে।

শনিবার সন্ধ্যায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়। বৈঠকে আলোচনা হয়, ঢাকা-১৮ আসনের প্রার্থীতা নিয়ে যে সংঘর্ষ হয়েছে সে ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে। যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বের করে শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় পরবর্তীতে এ ধরনের ঘটনা আবারও ঘটতে পারে। তাদের বক্তব্যের সঙ্গে একমত পোষণ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

জানা গেছে, বিএনপির যুগ্ম-মহাসচিব ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকনকে এই ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। শুক্রবার দায়িত্ব পেয়ে তিনি শনিবার কাজ শুরু করেছেন। তার রিপোর্টের ওপর ভিত্তি করেই ওই আসনে মনোনয়ন দেওয়া হবে। তবে এক্ষেত্রে সময় ক্ষেপনের সুযোগ নেই। আগামী ১৩ অক্টোবর ওই আসনের মনোনয়পত্র জমা দেওয়ার শেষ দিন। তার আগেই দলীয় প্রার্থী চূড়ান্ত করতে হবে।

বৈঠক সুত্র জানায়, শনিবারের বৈঠকে ঢাকা-১৮ ছাড়াও দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে সম্প্রতি হঠাৎ করে বেড়ে যাওয়া ধর্ষণ ও দ্রব্যমূল্যের উর্দ্ধগতি নিয়ে বেশি আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে জিয়াউর রহমানকে নিয়ে প্রচারিত নাটক নিয়েও। শিগগিরই এসব বিষয়ে দলের পক্ষ থেকে কর্মসূচি দেওয়া হতে পারে। তবে তার আগে সংবাদ সম্মেলন করা হবে।

শনিবারের এই ভারচ্যুয়াল বৈঠকে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও স্থায়ী কমিটির অন্য সদস্যরা যোগ দেন। বৈঠকের পর আনুষ্ঠানিকভাবে দলের পক্ষ থেকে গণমাধ্যমে কিছু জানানো হয়নি।

জানতে চাইলে, শায়রুল কবির খান বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, মিডিয়ায় বলার মতো কিছু জানানো হয়নি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

June 22, 2026
জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

June 22, 2026
তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

June 21, 2026

Latest News

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

তারেক রহমান

প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে যাচ্ছেন তারেক রহমান

মির্জা ফখরুল

জামায়াত গণতন্ত্রে বিশ্বাস করে না : মির্জা ফখরুল

নাসীরুদ্দীন পাটওয়ারী

রাষ্ট্র সংস্কার প্রশ্নে সরকারকে এক একবিন্দুও ছাড় দিব না : নাসীরুদ্দীন পাটওয়ারী

জামায়াতে ইসলামী

বাংলাদেশে একদলীয় শাসন কায়েম করার চেষ্টা করা হচ্ছে: জামায়াত আমির

সাবেক প্রতিমন্ত্রী

সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশীদ মারা গেছেন

jamaat-mp

সরকারি ফ্ল্যাটে ওয়াশিং মেশিন ও ওভেন চাইলেন জামায়াত এমপি

Jamayat

ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন

আওয়ামী লীগের বিক্ষোভ

ঢাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa