Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘তদবির’ নিয়ে মাঠে পাপিয়ার ঘনিষ্ঠরা
জাতীয়

‘তদবির’ নিয়ে মাঠে পাপিয়ার ঘনিষ্ঠরা

By iNews DeskMarch 5, 20203 Mins Read

‘তদবির’ নিয়ে মাঠে পাপিয়ার ঘনিষ্ঠরা
ফাইল ছবি
Advertisement
জুমবাংলা ডেস্ক : ‘আমার সঙ্গে তাঁর (পাপিয়া) কখনো দেখাই হয়নি। কিন্তু তদন্তে তো আপনার নাম আসছে। কি বলেন, সত্য নয়। মানসম্মানটা রাইখেন। আমি অনৈতিক কাজে জড়িত নই।’ অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগে যুব মহিলা লীগ থেকে বহিষ্কৃত শামীমা নূর পাপিয়ার সঙ্গী ছিলেন বা ছিলেন না—এমন শতাধিক প্রভাবশালী লোক ভীত হয়ে এভাবেই গোয়েন্দা কর্মকর্তাদের ফোন করে ‘আত্মপক্ষ সমর্থন’ করছেন।

তাঁদের মধ্যে রাজনৈতিক নেতা, ব্যবসায়ী, সচিব পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন রয়েছেন জানিয়ে সরকারের একটি বিশেষ সংস্থার এক কর্মকর্তা বলেন, পাপিয়ার ঘনিষ্ঠ দুর্নীতিবাজ, অবৈধ অর্থের মালিকরা এখন রীতিমতো দৌড়াদৌড়ি করছেন। খোঁজ রাখছেন এ ঘটনায় দায়ের করা মামলার তদন্তের দিকেও।

গতকাল বুধবার সংশ্লিষ্ট একাধিক গোয়েন্দা সূত্রও এমন অনেক তথ্য দিয়ে জানিয়েছে, পাপিয়ার অনৈতিক কর্মকাণ্ডের বিষয়ে সরকারের সব গোয়েন্দা সংস্থা নজর রাখছে। তদন্তে যাদের নাম আসবে তাদের বিষয়ে একটি প্রতিবেদন তৈরি করে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানো হবে। সেই তালিকা অনুযায়ী আরো অনেক প্রভাবশালী লোকজনকে পর্যায়ক্রমে গ্রেপ্তার করা হবে। যেভাবে একসময় ক্যাসিনোকাণ্ডে জড়িতরা গ্রেপ্তার হয়েছিল।

এক গোয়েন্দা কর্মকর্তা বলেন, প্রতিদিনই কোনো না কোনো গোয়েন্দা কর্মকর্তাকে ফোন করছেন গুলশানের ওই অভিজাত হোটেলে নিয়মিত যাতায়াত ছিল এমন অনেক প্রভাবশালী লোকজন। এর সঙ্গে না জড়াতে তাঁদের অনেকেই অনুরোধও করছেন।

জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি মিডিয়া) সোহেল রানা বলেন, ‘ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত চলছে। এই অপকর্মের সঙ্গে যাদের সংশ্লিষ্টতা পাওয়া যাচ্ছে তাদেরকেও বিবেচনায় নেওয়া হচ্ছে।’

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, পাপিয়ার মোবাইল ফোনে অনেক নম্বর পাওয়া গেছে, যারা বরাবরই বিতর্কিত। তাদের মোবাইল ফোনের কললিস্ট ও কথোপকথনের তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ ছাড়া পাপিয়ার মোবাইল ফোনে যেসব ভিডিও পাওয়া গেছে সেগুলো পরীক্ষা করে দেখা হচ্ছে।

পাপিয়াকাণ্ডে গুলশানের ওই পাঁচতারা হোটেলের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এ বিষয়ে খোঁজ নিতে ওই হোটেলে গেলে কেউ কথা বলতে রাজি হননি।

তদন্তসংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এক কর্মকর্তা বলেন, হোটেল থেকে তিনজনকে চাকরিচ্যুত করার তথ্য পেয়ে যাচাই-বাছাই চলছে।

র‍্যাবের তদন্তে উঠে এসেছে, হোটেলটির পরিচালনা পরিষদের শীর্ষ ব্যক্তিরা পাপিয়ার অপকর্মের কথা জেনেও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কখনোই জানাননি। এটাও একটি অপরাধ। তাই এই অভিজাত হোটেলকেও তদন্তের আওতায় আনা হয়েছে। পাপিয়ার বিরুদ্ধে করা মামলার তদন্তভার আনুষ্ঠানিকভাবে পেতে এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেছে র‍্যাব। গতকাল সন্ধ্যা পর্যন্ত মামলা তদন্তের দায়িত্ব র‍্যাব পায়নি বলে জানিয়েছেন র‍্যাব-১-এর পরিচালক শাফী উল্লাহ বুলবুল।

খোঁজ নিয়ে জানা গেছে, পাপিয়ার বিরুদ্ধে করা তিনটি মামলা তদন্তের ভার পেতে র‍্যাব যে আবেদন করেছে, তা গত রবিবার পুলিশ সদর দপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গেছে।

দেশ ছেড়ে পালানোর সময় গত ২২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ১১টার দিকে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাপিয়া ও তাঁর স্বামী মফিজুর রহমান ওরফে মতি সুমন এবং তাঁদের দুই সহযোগী সাব্বির খন্দকার ও শেখ তৈয়বাকে গ্রেপ্তার করে র‍্যাব-১। তাঁদের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলানগর ও বিমানবন্দর থানায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়। এসব মামলায় পাপিয়া ও সুমনের ১৫ দিনের রিমান্ড এবং বাকি দুজনের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সেই মামলায় ডিবিতে তাঁদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। সূত্র : কালের কন্ঠ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa