স্পোর্টস ডেস্ক : সাদা পোশাকের ক্রিকেটে টাইগারদের ডন ব্র্যাডমান বলা হতো তাকে। সে মুমিনুল যেন রান করাই ভুলে গেছেন। ব্যাটিং অর্ডারে গুরুত্বপূর্ণ পজিশনে তার একের পর ব্যর্থতার মাশুল গুনতে হচ্ছে বাংলাদেশকে। খুব যৌক্তিকভাবেই প্রশ্নটা উঠে গেছে, তবে কি অধিনায়কত্বের চাপেই ব্যাটিংয়ের মনোযোগ হারিয়ে ফেলেছেন মুমিনুল? বোর্ড কর্তারাও যে এটি নিয়ে ভাবছেন সেটি স্পষ্ট।

তবে কি মুমিনুলকে সরিয়ে সাদা পোশাকের দায়িত্ব দেয়া হচ্ছে সাকিবকে?
ফাইল ছবি
Advertisement

স্বয়ং বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন, আজকালের মধ্যেই মুমিনুলের সাথে কথা বলে অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে। জোর, গুঞ্জন মুমিনুলকে সরিয়ে সাদা পোশাকের দায়িত্ব দেয়া হচ্ছে সাকিব আল হাসানকে।

সোমবার (৩০ মে) আইপিএলের ফাইনাল শেষে দেশে ফিরে বিসিবি সভাপতি জানালেন, উইন্ডিজ সফরে কোনো পরিবর্তন আসছে কিনা এটা আগাম বলাটা মুশকিল। আগে ওর (মুমিনুল) সাথে একটু বসে নেই, তারপর জানাবো।

সূত্র বলছে, বিসিবির হিসাবটা একটা সরল জায়গায় গিয়ে ঠেকেছে। ব্যাটিং নাকি অধিনায়কত্ব- কোনটা ভালো হবে মুমিনুল হকের জন্য, এটি নিয়েই তার সাথে বৈঠকে বসতে চায় বিসিবি। অধিনায়কত্ব মুমিনুলের ওপর বাড়তি চাপ তৈরি করছে সেটি এরইমধ্যে দাবি করছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

শুধু কর্তারাই নন, খেলোয়াড় গড়ার কারিগর হিসেবে পরিচিত কোচ নাজমুল আবেদিন ফাহিমও মনে করেন অধিনায়কত্বের চাপেই ব্যাটিংয়ের মৌলিক দিকটায় জটিলতা পাকিয়েছেন মুমিনুল।

বাংলাদেশ ক্রিকেটের আরেক নীতিনির্ধারক খালেদ মাহমুদ সুজনও মুমিনুলের অধিনায়কত্ব নিয়ে খোলামেলা কথা বলেছেন। তিনি বলেন, ক্যাপ্টেন্সির প্রভাব থাকছে কিনা এটা বড় প্রশ্ন। যদি থাকে আমরা এটা (অধিনায়কত্ব) চাই না। আমরা মুমিনুলের ব্যাটিংটা চাই, এটাই গুরুত্বপূর্ণ। ও সময় নিয়ে সেঞ্চুরি করুক, আমরা এটা চাই।

তিনি আরও যোগ করেন, আমাদের সবচেয়ে বেশি টেস্ট সেঞ্চুরির মালিক সে। তার গড় ছিল ৫০ এর ওপরে। হঠাৎ করে পারফর্ম করছে না, তাই প্রশ্ন থেকেই যায়। এটার উত্তর মুমিনুলই সবচেয়ে ভালো দিতে পারবে।

তবে মজার বিষয় হচ্ছে, যে সাকিবের নিষেধাজ্ঞার কারণে অধিনায়কত্বের দায়িত্বটা পেয়েছিলেন মুমিনুল, তিনিই তাকে আগলে রাখার চেষ্টা করলেন। মিরপুর টেস্টের বিবর্ণ পারফরম্যান্সের পরও দলে এই মুহূর্তে মুমিনুলের বিকল্প নেই উল্লেখ করে তাকে সমর্থন জানানোর আহ্বান জানান সাকিব। বলেন, কোনো দলের অধিনায়কের জন্য এই সময়টা সবচেয়ে কঠিন। তাকে আমরা কীভাবে সমর্থন করছি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের টেস্ট ক্রিকেটের পরিস্থিতি অনুযায়ী, বর্তমানে মুমিনুলের চেয়ে ভালো বিকল্প আমাদের হাতে নেই। আমাদের তাকে সমর্থন করা উচিত। একটি ইনিংসই সবকিছু বদলে দিতে পারে।

তবে যতই ঢাল হয়ে দাঁড়ানোর চেষ্টা করুন সাকিব, সূত্র বলছে মুমিনুলের অধিনায়কত্বের আপাত অবসান হচ্ছে এবং সেটি সাকিবের হাতে সাদা পোশাকের দায়িত্ব ফিরিয়ে দেয়ার মাধ্যমেই হচ্ছে। বিসিবির পরবর্তী বোর্ডসভা ২ জুন। সেখানেই নেয়া হতে পারে এই সিদ্ধান্ত।

সাকিবকে টেস্টে পাওয়া না পাওয়া নিয়ে নানা সময়ে কথা উঠেছে। যদিও সম্প্রতি করোনার ধকল নিয়েই সাদা পোশাকে খেলে সাকিব যেন সব সংশয় হাওয়ায় মিশিয়ে দিয়েছেন। এখন অধিনায়কত্বের দায়িত্বও ঘাড়ে তুলে নেন কিনা সেটি দেখার বিষয়। তাতে টাইগার ভক্তরা হয়তো খুশিই হবেন- সাকিবকে যে নিয়মিত দেখা যাবে সাদা পোশাকে!

শুক্রবার গরুর গোশত দিয়া দুইটা ভাত খামু, সেই দিন আর নাই

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.