image_750x_5b97b17d9b7e6

Advertisement

স্পোর্টস ডেস্ক : জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) আসন্ন আসরে অংশ নেবেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদরা। ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটের এই টুর্নামেন্টে জাতীয় দলের অভিজ্ঞ ক্রিকেটারদের অংশগ্রহণ তরুণদের আরও অনুপ্রাণিত করবে বলে মনে করছেন ঢাকা মেট্রোর প্রধান কোচ তালহা জুবায়ের।

ঢাকা মেট্রোর হয়ে এবারের জাতীয় লিগে খেলবেন অলরাউন্ডার মাহমুদউল্লাহ। চট্টগ্রাম বিভাগের হয়ে তামিম এবং মুশফিক খেলবেন রাজশাহীর হয়ে। অভিজ্ঞ এই ক্রিকেটারদের সঙ্গে খেলতে উৎসাহী তরুণ ক্রিকেটাররা। তালহা মনে করেন, অভিজ্ঞদের কাছ থেকে শেখার অনেক কিছু আছে তরুণ ক্রিকেটারদের।

টানা তৃতীয়বারের মতো ঢাকা মেট্রোর কোচের দায়িত্ব পাওয়া তালহার মতে, ‘এবার জাতীয় দলের ক্রিকেটাররা প্রথম দুই রাউন্ড খেলবে। আমার দলে যেমন মাহমুদউল্লাহ খেলবে। আমার অন্যান্য ক্রিকেটাররাও অনেক উৎসাহী এটা নিয়ে।’

‘দীর্ঘ পরিসরের ক্রিকেটে ওর কাছ থেকে অনেক কিছু শেখার আছে। সে আন্তর্জাতিক ক্রিকেটের একজন খেলোয়াড়। ওইদিক থেকে চিন্তা করলে এবারের জাতীয় লিগ অনেক ভালো হবে।’ যোগ করেন জাতীয় দলের হয়ে ৭ টেস্ট ও ৬ ওয়ানডে খেলা সাবেক এই ক্রিকেটার।

সর্বশেষ ২০১৫ সালে জাতীয় লিগ খেলেছেন তামিম এবং মাহমুদউল্লাহ। সে সময় তামিম চট্টগ্রাম এবং মাহমুদউল্লাহ রাজশাহী বিভাগের হয়ে খেলেছেন। ২০১৭ সালে মুশফিকও রাজশাহী বিভাগের হয়ে একটি ম্যাচ খেলেছিলেন।

এবার এই ক্রিকেটারদের অংশগ্রহণ তরুণ ক্রিকেটারদের জন্য ভালো কিছু বয়ে আনবে বলে মনে করেন বাংলাদেশের তরুণ পেসার আবু হায়দার রনিও।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.