Advertisement
জুমবাংলা ডেস্ক: তরুণ প্রজন্মের জনপ্রিয় কবি মালেক মুস্তাকিমের নতুন কাব্যগ্রন্থ ‘আমি হাঁটতে গেলে পথ জড়িয়ে যায় পায়ে’ এর মোড়ক উন্মোচন করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল।

বাংলা একাডেমি চত্বরে আজ (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অমর একুশে বইমেলা ২০২২ উপলক্ষে প্রকাশিত এ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করেন তিনি।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন ও গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ।

প্রধান অতিথির বক্তব্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মালেক মোস্তাকিম শুধু একজন মেধাবী কর্মকর্তাই নন, ‘একজন প্রতিভাবান কবি ও কথাসাহিত্যিক। তার অনবদ্য লেখনীতে রয়েছে সৃজনশীলতা ও আধুনিকতার ছোঁয়া। ইতোমধ্যে এই তরুণ কবির প্রকাশিত ৬টি কাব্যগ্রন্থ ও ৩টি উপন্যাস পাঠকের মন জয় করতে পেরেছে। আমি তরুণ উদীয়মান কবি মালেক মোস্তাকিমের উত্তরোত্তর সাফল্য কামনা করছি।’

তিনি বলেন, ‘সাহিত্য সমাজের দর্পনস্বরূপ। সমাজের ইতিবাচক পরিবর্তনে এটি অত্যন্ত শক্তিশালী মাধ্যম। আমি তরুণ প্রজন্মকে বেশি বেশি সাহিত্য চর্চার উদাত্ত আহবান জানাই।’

প্রতিমন্ত্রী বলেন, অমর একুশে বইমেলা বাঙালির প্রাণের মেলা। মহান ভাষা আন্দোলনের চেতনাকে সমুজ্জ্বল রেখে ‘অমর একুশে বইমেলা’ বাংলা ভাষা, সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্যের ধারক-বাহক হয়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন ছাত্র মালেক মুস্তাকিম বাংলাদেশ সিভিল সার্ভিসের প্রশাসন ক্যাডারের ৩০তম ব্যাচের মেধাবী ও চৌকস কর্মকর্তা। বর্তমানে তিনি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে কর্মরত আছেন।

প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল এর আগে গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এড. আজমতউল্লাহ খানের রচিত ‘বঙ্গবন্ধুর নেতৃত্বগুন আদর্শ ব্যক্তি ও জাতি গঠনে অনুসরণীয় দৃষ্টান্ত’ শীর্ষক গ্রন্হের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.