Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা পাকিস্তান
খেলাধুলা

তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা পাকিস্তান

By Sibbir OsmanNovember 28, 20212 Mins Read

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান চট্টগ্রাম টেস্টে দ্বিতীয় দিনে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ১৪৬ রানের জুটিতে দিন শেষ করেছিল। আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের ব্যাটে হতাশায় দিন শেষ করে বাংলাদেশ। তবে তৃতীয় দিনে আসতেই ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ।

দিনের শুরুতেই চমক দেখিয়েছেন তাইজুল ইসলাম। তাইজুলের ঘূর্ণিতে প্রথম ওভারের শেষ দুই বলে আবিদ আলী ও আবদুল্লাহ শফিকের ওপেনিং জুটি ভাঙে ১৪৬ রানের মাথায়। ৫২ রানে ফিরে আবদুল্লাহ শফিক ।

ওভারের শেষ বলে আজহার আলিকে রানের খাতা খোলার আগেই এলবিডব্লুর ফাঁদে ফেলে ফেরান সাজঘরে। টাইগারদের দুর্দান্ত দিন শুরুর পর পাক ওপেনার আবিদ আলী অবশ্য ক্যারিয়ারের চতুর্থ শতকের দেখা পান। শফিক আর আজহারের বিদায়ের পর আবিদকে সঙ্গ দিতে আসেন বাবর আজম।

তবে বেশিক্ষণ টিকতে দেননি মেহেদী হাসান মিরাজ। দলীয় ১৬৯ রানের মাথায় বাবরকে বোল্ড করে মাত্র ১০ রানেই সাজঘরে ফিরিয়েছেন মিরাজ।

তবে ভয়টা ছিল ফাওয়াদ আলমকে (৮) নিয়ে। শেষ কয়েকটি ইনিংসে প্রতিপক্ষকে নাচিয়ে ছেড়েছিলেন ফাওয়াদ। তবে তাকেও ফেরাতে সক্ষম হয়েছেন তাইজুল। ১৮২ রানের মাথায় তাইজুলের বল খেলতে গিয়ে ব্যাটের আলতো ছোঁয়া লেগে বল যায় লিটন দাসের গ্লাভসে। আউটের আবেদন করলেও আম্পায়ার সাড়া না দেওয়ায় রিভিউ নেয় বাংলাদেশ। তাতেই মিলে সফলতা। মধ্যাহ্ন বিরতির আগে ৪ উইকেট হারিয়ে বলা যায় বিপাকেই পড়েছে পাকিস্তান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত পাকিস্তানের সংগ্রহ ৮৫.১ ওভারে ৪ উইকেটে ১৯৪।
তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা পাকিস্তান

Advertisement

অন্যদিকে প্রথম দিন ব্যাটিংয়ে দাপট দেখানো বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় দ্বিতীয় দিনের শুরুতেই। ৪ উইকেটে ২৫৩ রান নিয়ে খেলতে নামা বাংলাদেশ গুটিয়ে যায় ৩৩০ রানে। পাকিস্তানের হয়ে ৫ উইকেট নেন হাসান আলি।

প্রথম দিনে শতক করেছিলেন লিটন দাস, ৮২ রানে অপরাজিত ছিলেন মুশফিক। সবার আশা ছিল দ্বিতীয় দিনে নিজের শতক পূর্ণ করবেন মুশি। তবে সেটি আর হয়নি। নার্ভাস নাইনটিতে আউট হন তিনি। ফাহিম আশরাফের বলে উইকেটরক্ষকের কাছে ক্যাচ তুলে দেন মুশফিক। মুশফিক আউট হয়েছেন ৯১ রানে। মেহেদী হাসান মিরাজ ছিলেন ৩৮ রানে অপরাজিত। মেহেদী বাদে কেউ ক্রিজে বেশিক্ষণ টিকতে পারেনি, যার ফলে ৩৩০ রানেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস।

এর আগে দ্বিতীয় দিনের দ্বিতীয় ওভারেই প্রথম দিনের শতক করা লিটন দাসকে হারায় বাংলাদেশ। লিটন-মুশফিকের ২০৪ রানের জুটি ভাঙেন হাসান আলি। লিটনকে এলবিডব্লিউ করেন তিনি। এরপর ব্যাটিংয়ে নেমে ৪ রানে সাজঘরে ফেরেন টেস্টে অভিষেক হওয়া ইয়াসির আলি। হাসান ছাড়াও পাকিস্তানের হয়ে দুটি করে উইকেট পান শাহিন শাহ আফ্রিদি ও ফাহিম আশরাফ। সাজিদ খান নেন এক উইকেট।

১ রানের জন্য নতুন রেকর্ডে নাম লেখানো হলো না মুশফিকের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

June 27, 2026
Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

June 27, 2026
ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

June 27, 2026

Latest News

Brazil

ব্রাজিলের জন্য বড় পরীক্ষা, কঠিন ‘ছক’ জাপানের

Messi

আর্জেন্টিনার বিপক্ষে ইতিহাস গড়তে চায় জর্ডান

ব্রাজিল নাকি জাপান

ব্রাজিল নাকি জাপান, কে জিতবে জানালেন গবেষক

মেসি-রোনালদো

খেলোয়াড়ি জীবনেই বিলিয়নিয়ার মেসি-রোনালদো, জানুন কার সম্পদ কত

Tramp

বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ

বাংলাদেশ একদিন বিশ্বকাপে খেলবে, আশাবাদ আর্জেন্টিনার রাষ্ট্রদূতের

সেনেগাল

ইরাককে ৫-০ গোলে উড়িয়ে নকআউটের আশা বাঁচাল সেনেগাল

ফ্রান্স

ডেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন ফ্রান্স

গোলাপি

বিশ্বকাপে কেন ফুটবলারদের পায়ে গোলাপি বুটের ছড়াছড়ি?

সুইডেন

ড্রয়ের পর বিদায় ভেবে কান্না, পরে জানলেন নকআউটে সুইডেন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa