
বৃহস্পতিবার বিকালে ফরিদপুরের ভাঙ্গা বাজার ব্যবসায়ীদের আয়োজনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
নিক্সন চৌধুরী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য আমি আজীবন কাজ করে যাব। আমার তিন থানাকে উন্নয়নের মডেল হিসেবে গড়ে তুলব।
তিনি বলেন, আমি এমপি হওয়ার পর আলগী ইউনিয়নে ১৯টি ব্রিজ করেছি, ঘারুয়া ইউনিয়নে ২২টি ব্রিজসহ ৫৬ কোটি টাকার উন্নয়ন কাজ করেছি। আমি ১২টি ইউনিয়নসহ তিন থানায় ব্যাপক উন্নয়ন করছি।
এমপি নিক্সন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়ন করে বাংলাদেশকে বিশ্ব দরবারে রোল মডেল হিসেবে পরিচিত করিয়েছেন।
সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ভিপি মিঠু মুন্সী ও সৈয়দ আলী নিক্সন চৌধুরীর হাতে নৌকা তুলে দিয়ে তার রাজনীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।
সবংর্ধনায় অনুষ্ঠানে সহিদুল হক মিরু মুন্সীর সভাপতিত্বে বক্তব্য রাখেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান এসএম হাবিবুর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাৎ হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি কাজী হেদায়েদ উল্লাহ স্যাকলাইন, সাধারণ সম্পাদক ফাইজুর রহমান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



