আবহাওয়া অধিদপ্তর

Advertisement
জুমবাংলা ডেস্ক : চলমান তাপপ্রবাহের মধ্যে ঢাকাসহ দেশের কয়েকটি জায়গায় হালকা বৃষ্টি হয়েছে। এতে কয়েক দিন ধরে চলা তীব্র গরম কিছুটা কমলেও তাপপ্রবাহ এখনই কমছে না বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, এ বৃষ্টিতে তাপমাত্রা কিছুটা কমবে। তবে তাপপ্রবাহ চলবে আরও কয়েক দিন। যেসব এলাকায় বৃষ্টি হয়েছে সেখানে সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কমতে পারে। তবে এই বৃষ্টিতে সারা দেশে চলা তাপপ্রবাহের খুব একটা পরিবর্তন আসবে না। কারণ ভারি বৃষ্টি হয়নি, আগামী কয়েক দিন সে সম্ভাবনাও নেই। সেক্ষেত্রে তাপমাত্রা এখনই কমছে না।

কয়েক দিন ধরে সারা দেশে তাপপ্রবাহ বইছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার বুলেটিনে সারা দেশের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাওয়ার তথ্য দেয় আবহাওয়া অধিদপ্তর। শনিবারের (২১ সেপ্টেম্বর) বুলেটিনে অধিদপ্তর জানায়, সিলেট ও যশোর জেলাসহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে।

শনিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় নীলফামারীর সৈয়দপুরে। এদিন ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস থাকার কথা জানায় আবহাওয়া অধিদপ্তর।

তীব্র গরমের মধ্যেই শনিবার বেলা ১১টার দিকে ঢাকার আকাশ কালো করে মেঘ আসে। কিছুক্ষণ পর শুরু হয় বৃষ্টি। তবে তা বেশিক্ষণ স্থায়ী হয়নি; ১৫-২০ মিনিট হালকা বৃষ্টির পর তা থেমে যায়। ঢাকায় বৃষ্টি হয়েছে ৭ মিলিমিটার।

এদিন সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঢাকার বাইরে চট্টগ্রাম, টাঙ্গাইল, ফরিদপুর, মাদারীপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, বগুড়া, নওগাঁ, সিরাজগঞ্জ, রংপুর, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, রাঙামাটি, কুমিল্লা, চাঁদপুর ফেনী, কক্সবাজার, লক্ষ্মীপুর, নোয়াখালী, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, বরিশাল, পটুয়াখালী ও ভোলায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে চট্টগ্রামে সর্বোচ্চ ৯২ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার (২২ সেপ্টেম্বর) রাজশাহী, ময়মনসিংহ, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সে সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.