Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় পৌঁছল তিন জাহাজ
খুলনা জাতীয় বিভাগীয় সংবাদ

তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় পৌঁছল তিন জাহাজ

By Shamim Rezaজুলাই 19, 20213 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : নির্মাণাধীন আলোচিত রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা নিয়ে মোংলায় পৌঁছেছে তিনটি কার্গোবাহী জাহাজ। আজ সোমবার ভোরে কয়লা নিয়ে বন্দরের পশুর নদীতে নোঙ্গর করেছে শ্যামল বাংলা, এনামুল হোসেন ও আল বেরুনি সৈকত-২ নামে তিনটি জাহাজ।

আল বেরুনি সৈকত-২ জাহাজের মাস্টার মোঃ কবির ফরাজি এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ৩ জুলাই কোলকাতা বন্দর থেকে এম ভি শ্যামল বাংলা কার্গো জাহাজটিতে এক হাজার ৮৫৫ মেট্রিক টন কয়লা লোড করে এই কার্যক্রমের উদ্ধোধন করেন কোলকাতা বন্দরের চেয়ারম্যান বিনিত কুমার। এরপর ৪ জুলাই এম ভি এনামুল হোসেন এবং ৫ জুলাই এম ভি আল বেরুনি সৈকত-২ জাহাজে কয়লা বোঝাই করে ৮ জুলাই কোলকাতা বন্দর ছেড় আসে জাহাজ তিনটি।

এরপর ভারতের বজবজ-ঘোড়ামারা-নামখানা-বাগান বাড়ি-মন্দিরের নৌপথ হয়ে হেমনগরে পাঁচদিন অবস্থান করে কয়লাবাহী কার্গো জাহাজগুলো ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকা আংটিহারায় কাস্টমসের পরীক্ষণ শেষে আজ (১৯ জুলাই) মোংলা বন্দরের পশুর নদীতে এসে পৌঁছায়।

তিন থেকে চারদিনের মধ্যে মোংলা কাস্টমস হাউজে পরীক্ষণ ও শুল্ক পরিশোধ শেষে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রে ভারত থেকে আমদানি করা কয়লা খালাস করা হবে বলে জানান সেখানকার উপ পরিচালক মোঃ রেজাউল করিম।

তিনি বলেন, নির্মাণাধীন কয়লা ভিত্তিক এই বিদুৎ কেন্দ্রের জন্য কয়লা ঠিকই এসেছে, তবে তা বিদ্যুৎ উৎপাদনের জন্য নয়, কোল ইয়ার্ড তৈরির জন্য। প্রাথমিকভাবে তিন হাজার ৭৫২ মেট্রিকটন কয়লা নিয়ে তিনটি কার্গো জাহাজ এরইমধ্যে মোংলায় এসেছে বলেও জানান উপ পরিচালক রেজাউল করিম।

এদিকে, ‘কয়লা- একটি ময়লা’ উল্লেখ করে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটির সদস্য মোঃ নুর আলম একুশে টেলিভিশনকে বলেন, রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র সুন্দরবন বিনাশী একটি প্রকল্প। তাই এটি বাতিলের দাবি জানান তিনি।

নুর আলম শেখ দাবি করেন, এই তাপবিদ্যুৎ কেন্দ্র পরিচালনার যে নীতিমালা রয়েছে, তাতে ইন্দোনেশিয়া এবং অষ্ট্রেলিয়া থেকে উন্নতমানের কয়লা আনার কথা। কিন্তু কোল ইয়ার্ডের জন্য বলা হলেও আমদানি হওয়া নিম্নমানের কয়লা দিয়ে বিদুৎ উৎপাদন হবে।

কারণ হিসেবে তিনি বলেন, চলতি বছরের ডিসেম্বরে এই কেন্দ্র থেকে বিদুৎ উৎপাদন করা হবে ঘোষণা দেয়া হলেও এখন পর্যন্ত ইন্দোনেশিয়া এবং অষ্ট্রেলিয়ার সাথে কয়লা আনার চুক্তিই হয়নি।

জানা গেছে, বিদুৎ উৎপাদনে জন্য বিদেশ থেকে কয়লা আমদানি করে যেখানে রাখা হবে, সেই জায়গাটিকে কোল ইয়ার্ড বলা হচ্ছে। সেই কোল ইয়ার্ড তৈরির জন্য ভারত থেকে এই কয়লা আমদানি করা হয়েছে। এই কয়লাকে মূলত কার্পেট কয়লা বলে। কার্পেটিং না করলে বিদুতের জন্য যে কয়লা কেনা হবে হবে তা নষ্ট হওয়ার শঙ্কা থাকে।

রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণে ভারতীয় কোম্পানি ভারত হেভি ইলেকট্রিক কোম্পানি (ভেল)-এর সঙ্গে যে চুক্তি হয়েছে, তাতে এভাবেই কোল ইয়ার্ড তৈরির কথা বলা হয়েছে। মোট চারটি ইয়ার্ডের মেঝের জন্য প্রায় ৪৫ হাজার মেট্রিক টনের মতো কয়লার প্রয়োজন হবে।

গত ২০১৭ সালের এপ্রিলে শুরু হয় কয়লাভিত্তিক ১৩২০ মেগাওয়াট রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ কাজ। এ কেন্দ্র থেকে চলতি বছরের ডিসেম্বরে বিদুৎ উৎপাদনের কথা রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

জুন 16, 2026
মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

জুন 16, 2026

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জুন 16, 2026
Latest News
আটক

যেভাবে বেনজীরকে ধরিয়ে দেন এমপি বন্ধু

মামলার চিঠি

বেনজীরকে ফেরানোর উদ্যোগ ট্রাইব্যুনালের, ১০ মামলার চিঠি পুলিশকে, নথি গোছাচ্ছে দুদক

এইচএসসি ও আলিম পরীক্ষার চূড়ান্ত কেন্দ্র তালিকা প্রকাশ

জন্ম নিবন্ধন

বাল্যবিয়ে রোধে ডিজিটাল জন্ম সনদ বাধ্যতামূলকের উদ্যোগ

ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যে দেশের ১৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

নির্বাচন

যথাসময়ে হবে স্থানীয় সরকার নির্বাচন: সংসদে আশ্বাস মন্ত্রীর

জাইমা রহমান

বাঁ পায়ে গোল করে চমক দেখালেন জাইমা রহমান

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে

বাজেটের প্রভাব পড়েনি নিত্যপণ্যে: প্রতিমন্ত্রী

শিক্ষকদের ডিজিটাল হাজিরা

বাধ্যতামূলক হলো শিক্ষকদের ডিজিটাল হাজিরা, ছবি দিতে হবে হোয়াটসঅ্যাপে

সন্তানদের নামে ইউনিয়নের নাম

সন্তানদের নামে ২ ইউনিয়নের নাম, প্রতিমন্ত্রী বললেন ‘অলৌকিক মিল’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa