Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় তাপসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিলেন ইশরাক
জাতীয়

তাপসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিলেন ইশরাক

By Sibbir OsmanJanuary 27, 20202 Mins Read

জুমবাংলা ডেস্ক : রাজধানীর পুরান ঢাকার গোপীবাগে সিটি নির্বাচনের প্রচারণা চলাকালে দক্ষিণ সিটি করপোরেশনের নৌকা প্রতীকের মেয়র প্রার্থী শেখ ফজলে নূর তাপস এবং ধানের শীষের মেয়র প্রার্থী ইশরাক হোসেনের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের পক্ষ থেকে ওয়ারী থানায় মামলা দায়ের করা হয়েছে।
তাপসের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চিঠি দিলেন ইশরাক

Advertisement

ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মাকসুদ আহমেদ বাদী হয়ে বিএনপির ৪০-৫০ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে এই মামলা দায়ের করেছেন। তবে, বিএনপির পক্ষ থেকে ছাত্রদলের কর্মী আবদুর রহিম থানায় মামলা করতে গেলে তাকে ফিরিয়ে দেয়া হয়েছে বলে জানান ঢাকা দক্ষিণে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব আব্দুস সালাম। পরে বিএনপির আইনজীবীরা ঢাকা মহানগর পুলিশ কমিশনারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন জানিয়ে আব্দুস সালাম বলেন, ‘পুলিশ কোনো ব্যবস্থা না নিলে আগামীকাল থানায় মামলা করবেন আইনজীবীরা।’

এছাড়া, রিটার্নিং কর্মকর্তার কাছেও একটি অভিযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

এদিকে, গণসংযোগ শেষে বাসায় ফেরার সময় হামলা এবং একই থানা এলাকায় নৌকার একাধিক নির্বাচনি ক্যাম্প স্থাপনের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তাকে চিঠি দিয়েছেন বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী ইশরাক হোসেন।

ইশরাক হোসেনের সই করা এ দুটি চিঠি রবিবার (২৬ জানুয়ারি) রাত ৮ টা চল্লিশ মিনিটে পুলিশ কমিশনার ও রিটার্নিং কর্মকর্তার দফতরে পৌঁছে দেয়া হয়।

পুলিশ কমিশনারকে দেয়া চিঠিতে ইশরাক হোসেন লেখেন, ‘আজ (রবিবার, ২৬ জানুয়ারি) আনুমানিক দুপুর ১২টা ৩০মিনিটে গণসংযোগ শেষে বাসায় ফেরার সময় সেন্ট্রাল উইমেন্স কলেজের নির্মাণাধীন ভবনে স্থাপিত নৌকার মেয়রপ্রার্থী ফজলে নূর তাপস ও আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী রোকন উদ্দীন আহমেদের নির্বাচনি ক্যাম্প থেকে যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা লাঠি, রড, জিআই পাইপ ও হকিস্টিক নিয়ে হামলা চালায়। অপরদিক ভবনের দ্বিতীয় তলায় থাকা তাদের আরেকটি গ্রুপ আমি এবং আমার সঙ্গে থাকা কর্মী সমর্থকদের উদ্দেশে বৃষ্টির মতো ইটপাটকেল ছুঁড়তে থাকে। এ সময় প্রায় ২০/২৫ রাউন্ড গুলি চালায়। এ ঘটনার ভিডিও ধারণ করার সময় একটি বেসরকারি টেলিভিশনে কর্মরত একজন ক্যামেরাম্যান ও একজন রিপোর্টার এবং একটি জাতীয় দৈনিকে কর্মরত একজন সাংবাদিক আহত হন। আমার বেশ কয়েকজন কর্মী-সমর্থকও গুরুতর আহত হন।’

বিষয়টি আমলে নিয়ে নৌকার প্রার্থী ফজলে নূর তাপস ও তার কর্মী-সমর্থকদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য পুলিশ কমিশনারকে অনুরোধ জানান ইশরাক।

রিটার্নিং কর্মকর্তাকে লেখা আলাদা চিঠিতে ইশরাক বলেন, ‘নৌকার প্রার্থী ফজলে নূর তাপস নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে ঢাকা দক্ষিণ চিঠি করপোরেশনের প্রতিটি থানায় একাধিক ক্যাম্প স্থাপন করেছেন, যা নির্বাচনি আচরণবিধির পরিষ্কার লঙ্ঘন।’

বিষয়টি আমলে নিয়ে নৌকার প্রার্থী ফজলে নূর তাপসের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়ার জন্য রিটার্নিং কর্মকর্তাকে অনুরোধ জানান ইশরাক হোসেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

July 22, 2026
e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

July 22, 2026
এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

July 22, 2026

Latest News

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

পুলিশের চার ডিআইজি

পুলিশের চার ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি

ডা. জাহেদ

অপতথ্য ও সাইবার বুলিং সহ্য করবে না সরকার : ডা. জাহেদ

প্রধানমন্ত্রীর উপদেষ্টা

মন্ত্রিসভায় রদবদল নিয়ে যা বললেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa