Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home রাজনীতি তাপস-খোকনের বিরোধ নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী
রাজনীতি

তাপস-খোকনের বিরোধ নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী

By Saiful IslamJanuary 12, 20212 Mins Read

তাপস-খোকনের বিরোধ নিয়ে যা বললেন এলজিআরডি মন্ত্রী

Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ও সাবেক মেয়র সাঈদ খোকনের মতপার্থক্য সময়ের ব্যবধানে নিরসন হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম।

আজ মঙ্গলবার (১২ জানুয়ারি) মন্ত্রণালয়ের নিজ কক্ষে চুয়াডাঙ্গা ও নওগাঁ জেলা পরিষদের নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ মন্তব্য করেন।

দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন এবং বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস দায়িত্ব পালনকালে কিছু বিষয়ে মতপার্থক্য থাকতেই পারে। সময়ের ব্যবধানে সব সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করে মামলা প্রসঙ্গে মন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস মামলা হোক তিনি তা চাননি বলে জানতে পেরেছি এবং মামলা প্রত্যাহার করবেন বলে আমি সংবাদ পেয়েছি।’

দুই মেয়রের দ্বন্দ্ব নিয়ে বিএনপি আওয়ামী লীগের সমালোচনা করছে সাংবাদিকদের এমন প্রশ্নেরে উত্তরে মোঃ তাজুল ইসলাম বলেন, বিএনপি সব কিছুতেই ইস্যু খোঁজে। বিএনপির অযৌক্তিক কোনো ইস্যু অথবা নেতিবাচক মন্তব্য দলের কাছে গুরুত্বপূর্ণ বিষয় না এবং এ নিয়ে উদ্বেগ হওয়ার কোন কারণ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ ঐতিহ্যবাহী একটি বৃহৎ দল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারাদেশে নেতৃত্বে দিচ্ছেন। দুই মেয়রের মধ্যে মতপার্থক্য দলের মধ্যে কোন ভাবমূর্তি ক্ষুন্ন হবে না।

ড্রেনেজ ব্যবস্থাপনা হস্তান্তর নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি জানান, ওয়াসা থেকে দুই সিটি কর্পোরেশনের নিকট হস্তান্তর করার পর এগুলোকে সংস্কার করে আধুনিক ব্যবস্থাপনার জন্য সিটি কর্পোরেশনকে দায়িত্ব দেয়া হয়েছে। খুব শিগগিরই দুই সিটি কর্পোরেশনের মেয়রকে নিয়ে মন্ত্রণালয়ে একটি মিটিং করে পরবর্তী কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। দুই সিটি কর্পোরেশনের কি পরিকল্পনা করছে তা জেনে মন্ত্রণালয় থেকে একটি কর্ম পরিকল্পনা করা আছে সেটিও দুই মেয়রকে অবহিত করা হবে।

রাজধানীতে ডেঙ্গু মশার বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের আর এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন ইদানিং কিছু কিছু এলাকায় মশার উপদ্রব বেড়েছে তা নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান চলছে। মশা নিয়ন্ত্রণের জন্য পরবর্তী সিদ্ধান্ত নিতে সিটি কর্পোরেশনসহ ডেঙ্গু বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা আগামী সপ্তাহে ডাকা হয়েছে বলেও এসময় জানান তিনি।

তুরাগ পাড়ে নতুন শহর নির্মাণ প্রসঙ্গে অপর এক প্রশ্নের জবাবে মোঃ তাজুল ইসলাম জানান, তুরাগে যে শহর গড়ে তোলা হবে সেখানে ৬০ শতাংশের বেশি ওয়াটার বডি থাকবে। এ লক্ষ্যে একটি প্রকল্প তৈরি করা হচ্ছে। তুরাগে এই নগরী নির্মিত হলে সিঙ্গাপুর-থাইল্যান্ডের চেয়েও সুন্দর একটি নগরী হবে।

চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. মিজানুর রহমান এবং নওগাঁ জেলা পরিষদের সদস্য নিপন বিশ্বাস শপথ গ্রহণ করেন। অনুষ্ঠান পরিচালনা করেন স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

July 6, 2026
A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

July 2, 2026
পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

July 1, 2026

Latest News

রুমিন ফারহানা

শেখ হাসিনার দেশে ফিরতে আইনগত বাধা আছে কি না, জানালেন রুমিন ফারহানা

A Lig

আজীবন বিএনপি করে মরতে চান আওয়ামী লীগ নেতা

পূর্বাচল

পূর্বাচলকে ঢাকায় অন্তর্ভুক্ত করার সিদ্ধান্ত নিকার সভায় অনুমোদন

নাহিদ

৫ আগস্টের মধ্যে জুলাই স্মৃতি জাদুঘর খুলে না দিলে জনগণ খুলে দেবে : নাহিদ

জামায়াত

ঢাকায় ৫ আগস্ট গণমিছিলের ডাক জামায়াতের

প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

ডিগ্রির ব্যবসার অবসান নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

জামায়াত আমির

দেশের টেকসই পরিবর্তনের জন্য সর্বস্তরের সংস্কার এখন অপরিহার্য: জামায়াত আমির

১১ দল

১১ দলের ৩৬ দিনের কর্মসূচি ঘোষণা

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Mahfuz

মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’ : মাহফুজ আলম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa