Close Menu
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
ZoomBangla iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
ZoomBangla iNews
Home খেলাধুলা তামিমের রেকর্ডের দিনে চার ব্যাটসম্যানের সেঞ্চুরি
ক্রিকেট (Cricket) খেলাধুলা

তামিমের রেকর্ডের দিনে চার ব্যাটসম্যানের সেঞ্চুরি

By Shamim RezaFeb 2, 2020, 7:20 PM Asia/Dhaka3 Mins Read
Advertisement

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) চলতি অষ্টম রাউন্ডে চলছে সেঞ্চুরির বন্যা। লিগের তৃতীয় দিনে তৃতীয় বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেছেন তামিম ইকবাল। দেশের হয়ে ফাস্ট ক্লাস ক্রিকেটে সর্বোচ্চ ৩৩৪ রানের রেকর্ড গড়েছেন দেশসেরা এ ওপেনার।

এর আগে ২০০৭ সালে বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন রকিবুল হাসান। জাতীয় দলের হয়ে ৯টি টেস্ট, ৫৫টি ওয়ানডে আর ৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এ তারকা ব্যাটসম্যান ২০১১ সালের নভেম্বরের পর থেকেই জাতীয় দলের বাইরে থেকে ঘরোয়া ক্রিকেট খেলে যাচ্ছেন।

তারও আগে ১৯৮৫ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে জাতীয় ক্রিকেট চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ৩০৮ রানের ইনিংস খেলেছিলেন তারিকুজ্জামান মুনীর। বাংলাদেশের টেস্ট মর্যাদা পাওয়ার আগে মুনীর ট্রিপল সেঞ্চুরি করায় স্বীকৃতির তালিকায় তার নাম নেই।

বিসিএলের চলমান রাউন্ডে শুক্রবার প্রথম দিনে সেঞ্চুরি করেছেন দক্ষিণাঞ্চলের তারকা ব্যাটসম্যান ফজলে মাহমুদ। তিনি উত্তরাঞ্চের বিপক্ষে ১২৫ রান করেন।

শনিবার দ্বিতীয় দিনে ডাবল সেঞ্চুরি করেন পূর্বাঞ্চলের ওপেনার তামিম ইকবাল, সেঞ্চুরি করেন সবশেষ ভারত সফর এবং ৭ ফেব্রুয়ারি থেকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে শুরু হতে যাওয়া টেস্ট দলের নেতৃত্বে থাকা মুমিনুল হক সৌরভ।

পূর্বাঞ্চল-মধ্যাঞ্চল
রোববার বিসিএলের তৃতীয় দিনে মিরপুর শেরেবাংলায় ইতিহাস গড়েছেন তামিম ইকবাল। আগের দিনের করা ২২২ রান নিয়ে ফের ব্যাটিংয়ে নেমে দিনের শেষ সেশন তথা চা বিরতির ঠিক আগ পর্যন্ত ব্যাট করে ইতিহাস গড়েন তামিম।

প্রথম বাংলাদেশি হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ ৩৩৪ রানের ইনিংস খেলেন তামিম। পূর্বাঞ্চলের এ ওপেনার ৪২৬ বলে ৪২টি চার ও তিন ছক্কায় ৩৩৪ রানের হার না মানা ইনিংস খেলেন। তার ট্রিপল সেঞ্চুরিতে ২ উইকেটে ৫৫৫ রানের পাহাড় গড়ে ইনিংস ঘোষণা করে পূর্বাঞ্চল।

প্রথম ইনিংসে ২১৩ রানে অলআউট হওয়া মধ্যাঞ্চল, দ্বিতীয় ইনিংসে রোববার তৃতীয় দিনের শেষ বিকাল পর্যন্ত খেলে ৩ উইকেটে ১১৫ রান সংগ্রহ করে। এখনও ২২৭ রানে পিছিয়ে রয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি।

উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল
চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে রোববার তৃতীয় দিনে সেঞ্চুরি করেছেন দক্ষিণাঞ্চলের তিন তারকা ব্যাটসম্যান শাহরিয়ার নাফীস, শামসুর রহমান শুভ ও মাহমুদউল্লাহ রিয়াদ। তাদের তিন সেঞ্চুরিতে ৩ উইকেটে ৩৯৮ রান নিয়ে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে দক্ষিণাঞ্চল। দলের হয়ে সর্বোচ্চ ১১১ রান করেন মুমিনুল হক। জাতীয় দলের এ টেস্ট অধিনায়ক ২৫১ বল খেলে ১২টি চারের সাহায্যে এ রান করেন।

২২২ বলে ১১টি চারের সাহায্যে ১০৯ রান করেন শামসুর রহমান শুভ, টি-টোয়েন্টির আদলে ব্যাটিং করে ৭০ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। তিনি ৭০ বলে ৮টি চার ও ৫টি ছক্কায় খেলেন অপরাজিত ১০০ রানের ইনিংস।

প্রথম ইনিংসে ২০৭ রানে অলআউট হওয়া উত্তরাঞ্চল দ্বিতীয় ইনিংসে ৪৫৪ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে সংগ্রহ করেছে বিনা উইকেটে ২২ রান। জয়ের জন্য সোমবার শেষ দিনে আরও ৪৩২ রান করতে হবে উত্তরাঞ্চলকে। অন্যথায় পুরোদিন ব্যাট করে ড্র করতে হবে নাঈম ইসলাম, আরিফুল হক, লিটন দাসদের।

সংক্ষিপ্ত স্কোর

পূর্বাঞ্চল-মধ্যাঞ্চল
মধ্যাঞ্চল-১ম ইনিংস: ২১৩/১০ (সাইফ হাসান ৫৮, তাইবুর রহমান ৪৬; তাইজুল ৫/৫৮)। এবং ২য় ইনিংস: ১১৫/৩ (নাজমুল হোসেন শান্ত ৫৪, সাইফ হাসান ৩৩, রকিবুল হাসান ১৬*)।

পূর্বাঞ্চল-১ম ইনিংস: ৫৫৫/২ (তামিম ৩৩৪*, মুমিনুল ১১১, ইয়াসির আলী ৬২, পিনাক ঘোষ ২৬)।

উত্তরাঞ্চল-দক্ষিণাঞ্চল
দক্ষিণাঞ্চল-১ম ইনিংস: ২৬২/১০ (ফজলে মাহমুদ ১২৫; সুমন খান ৩/৬৭)। এবং ২য় ইনিংস: ৩৯৮/৩ (শাহরিয়ার নাফীস ১১১, শামসুর রহমান ১০৯, মাহমুদউল্লাহ ১০০*)।

উত্তরাঞ্চল-১ম ইনিংস: ২০৭/১০ (আরিফুল ৫৮, রনি তালুকদার ৫৫; শফিউল ৬/৪০, রাজ্জাক ৪/৭২)। এবং ২য় ইনিংস: ২২/০ (মিজানুর রহমান ১৫*, রনি তালুকদার ৭*)।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
ZoomBangla iNews
ZoomBangla iNews
inews.zoombangla.com
Follow

Follow ZoomBangla iNews on Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from ZoomBangla iNews in your Google news feed.

Follow ZoomBangla iNews on Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at ZoomBangla iNews, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

May 20, 2026, 2:42 PM Asia/Dhaka
পাকিস্তানকে হোয়াইটওয়াশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

May 20, 2026, 12:07 PM Asia/Dhaka
নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যে বার্তা দিলেন নেইমার

May 20, 2026, 11:37 AM Asia/Dhaka
Latest News
বাংলাদেশ

ভারতকে টপকে পাঁচ নম্বরে উঠে এলো বাংলাদেশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ল বাংলাদেশ

নেইমার

বিশ্বকাপ দলে সুযোগ পেয়ে যে বার্তা দিলেন নেইমার

World Cup

বাংলাদেশে ‘বিশ্বকাপ ব্ল্যাকআউট’ হওয়ার সম্ভাবনা নেই

ব্রাজিল জাতীয় ফুটবল দল

৩০ বছর পর দল ঘোষণায় যে নজির দেখালো ব্রাজিল

সাবেক অধিনায়ক স্মিথ

মারা গেছেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক স্মিথ

নেইমার

নেইমারকে নিয়েই বিশ্বকাপ অভিযানে ব্রাজিল

kohli

আইপিএলে কোহলির নতুন রেকর্ড

মুশফিকুর রহিম

প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে ১৬ হাজার রানের মাইলফলকে মুশফিক

মুশফিকের রেকর্ড সেঞ্চুরি

মুশফিকের রেকর্ড সেঞ্চুরিতে পাকিস্তানকে ৪৩৭ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ

 

ZoomBangla iNews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp