Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা আজও কোনো প্রশ্নের উত্তর দেননি তামিম, দিলেন বেতন বাড়ানোর ঘোষণা
খেলাধুলা

আজও কোনো প্রশ্নের উত্তর দেননি তামিম, দিলেন বেতন বাড়ানোর ঘোষণা

By Md Eliasএপ্রিল 9, 20262 Mins Read

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির দ্বিতীয় বোর্ড সভায় ঘরোয়া ক্রিকেটে চুক্তিবদ্ধ নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন এবং ম্যাচ ফি বৃদ্ধির বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বুধবার অনুষ্ঠিত এই সভা শেষে বিসিবি সভাপতি তামিম ইকবাল সংবাদ সম্মেলনে কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানান। তবে টানা দ্বিতীয় দিনের মতো তিনি সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।

তামিম ইকবাল

Advertisement

বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী, জাতীয় দলের বাইরে থাকা ৯৫ জন চুক্তিবদ্ধ পুরুষ ক্রিকেটারের বেতন তিন ক্যাটাগরিতেই বাড়ানো হয়েছে। ‘এ’ ক্যাটাগরির ক্রিকেটারদের বেতন ৩৫ হাজার থেকে বেড়ে হয়েছে ৬৫ হাজার টাকা। ‘বি’ ক্যাটাগরিতে ৩০ হাজার থেকে বাড়িয়ে ৫০ হাজার এবং ‘সি’ ক্যাটাগরিতে ২৫ হাজার থেকে ৪০ হাজার টাকা করা হয়েছে। এ ছাড়া জাতীয় লিগের ম্যাচ ফি ৭০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা করার ঘোষণা দিয়েছেন সভাপতি।

নারী ক্রিকেটারদের ক্ষেত্রেও বড় ধরনের আর্থিক সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। ঘরোয়া চুক্তিতে থাকা ৩৫ জন নারী ক্রিকেটারের মাসিক বেতন ৩০ হাজার থেকে বাড়িয়ে ৪০ হাজার টাকা করা হয়েছে। উল্লেখযোগ্য হারে বেড়েছে তাদের ম্যাচ ফি-ও। ওয়ানডে ম্যাচে ৫ হাজার থেকে বেড়ে ১৫ হাজার, টি-টোয়েন্টিতে ৫ হাজার থেকে বেড়ে ১০ হাজার এবং চার দিনের ম্যাচে ৮ হাজার টাকা থেকে বেড়ে ২০ হাজার টাকা করা হয়েছে।

জ্বালানিসংকট মোকাবিলায় সরকারি বিদ্যুৎ সাশ্রয় নীতি মেনে আগামী ২০ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া নিউজিল্যান্ড সিরিজের সময়সূচিতে পরিবর্তন এনেছে বিসিবি। ফ্লাডলাইটের ব্যবহার কমাতে ম্যাচগুলো দিনের আলোয় আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। নির্দিষ্ট সময় চূড়ান্ত না হলেও ওয়ানডে ম্যাচগুলো বেলা ১১টায় এবং টি-টোয়েন্টি ম্যাচগুলো দুপুর ২টায় শুরু হতে পারে।

এদিন সভায় বিসিবির স্ট্যান্ডিং কমিটিগুলোর দায়িত্ব বণ্টন করা হয়েছে। সভাপতি তামিম ইকবাল নিজে ওয়ার্কিং ও ফ্যাসিলিটিজ কমিটির দায়িত্ব নিয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ কমিটির মধ্যে ফাহিম সিনহা গেম ডেভেলপমেন্ট ও বিপিএল, তানজিল চৌধুরী বয়সভিত্তিক ক্রিকেট, আতহার আলী লজিস্টিকস এবং মিনহাজুল আবেদীন টুর্নামেন্ট কমিটির দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া ক্রিকেট পাড়ায় চলমান অস্থিরতা কাটিয়ে দ্রুতই ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) শুরুর প্রক্রিয়া শুরু হবে বলে জানানো হয়েছে। এ লক্ষ্যে খুব শিগগিরই ক্লাবগুলোর সঙ্গে আলোচনায় বসবে বোর্ড।

নামাজের সময়সূচি: ০৯ এপ্রিল ২০২৬

উল্লেখ্য, ব্যক্তিগত ব্যস্ততার কারণে তানজিল চৌধুরী বিসিবির মুখপাত্রের পদ থেকে সরে দাঁড়িয়েছেন। সভায় মির্জা ইয়াসির আব্বাস ছাড়া অ্যাডহক কমিটির বাকি সকল সদস্য সশরীরে ও অনলাইনে উপস্থিত ছিলেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Md Elias
  • Website

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.

Related Posts
France will win the World Cup

সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

জুন 10, 2026
বিশ্বকাপ

কাল শুরু হচ্ছে বিশ্বকাপ, যেভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

জুন 10, 2026
tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

জুন 10, 2026
Latest News
France will win the World Cup

সেমিফাইনালে ছিটকে পড়বে আর্জেন্টিনা, বিশ্বকাপ জিতবে ফ্রান্স!

বিশ্বকাপ

কাল শুরু হচ্ছে বিশ্বকাপ, যেভাবে দেখবেন উদ্বোধনী অনুষ্ঠান

tangail jail

বন্দিদের বিশ্বকাপ খেলা দেখাতে কারাগারে টিভি!

বিশ্বকাপ

বিশ্বকাপে ফ্রিতে কন .ডম বিলাচ্ছে মেক্সিকো ও কানাডা

নাইটক্লাব

ফের প্রোটোকল ভেঙে নাইটক্লাবে ঝামেলা, দল থেকে বাদ স্টোকস-অ্যাটকিসন

Worldcup

ঘরে বসেই উপভোগ করুন বিশ্বকাপের উত্তেজনা, দেখবেন দেশীয় যে চ্যানেলে

মেসি

৬৯ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মেসি, নতুন ইতিহাস আর্জেন্টিনার জার্সিতে

মুশফিক

আইসিসি মে মাসের সেরা ক্রিকেটার তালিকায় মুশফিক ও তাইজুল

দুধ দিয়ে গোসল করে ব্রাজিলের সমর্থন ছেড়ে সৌদি আরবের সমর্থক হলেন মিন্টু

ক্রিকেটার নাসির

মামলা থেকে খালাস পেয়ে যে পোস্ট দিলেন ক্রিকেটার নাসির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa